পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের প্রচার তুঙ্গে। বিভিন্নভাবে প্রার্থীরা সাধারণ মানুষের নজর কাড়তে ভোট ভিক্ষা করে চলেছেন। এই পরিস্থিতিতে নজর কেড়েছেন ৬২ বছর বয়সী তিরুচিরাপল্লীর প্রার্থী এস দামোদরন। এই পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দামোদরন সবজি-বিক্রেতাদের সঙ্গে কথা বলে, ফুলের মালা তৈরি করে ও সবজি বিক্রি করে প্রচার সারছেন। এবার লোকসভা ভোটে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন তিনি।
তার প্রতীক গ্যাস স্টোভ চিহ্ন। সামাজিক কাজের জন্য ২০২২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান।আরও পড়ুন:
এস দামোদরন জানিয়েছেন, ত্রিচি কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন তিনি। সাদামাটা জীবন-যাপন তার, এই মাটির সন্তান তিনি। ত্রিচি তার প্রাণের শহর।
অ্যাসোসিয়েট সার্ভিস ভলান্টিয়ার হিসাবে স্বাস্থ্যকেন্দ্রে ৪০ বছরের বেশি কাজ করেছেন। মাত্র ২১ বছর বয়সে কেরিয়ার শুরু করেন। ৬০ বছর বয়সে, স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক কাজের জন্য তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।আরও পড়ুন:
দামোদরন জানিয়েছেন, গ্রামীণ ও শহর এলাকায় জলের পরিষেবা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা করার কাজে যুক্ত ছিলেন তিনি। মাত্র ২১ বছর বয়সেই সামাজিক কাজকর্ম শুরু করেন।
নয়জন প্রধানমন্ত্রীর শাসনকালে তিনি কাজ করে গেছেন। রাজীব গান্ধির শাসনকাল থেকে সামাজিক কাজ শুরু তাঁর। দামোদরন বলেন, সমস্ত স্পনর্সড গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচিতে কাজ করেছি, প্রত্যেক গ্রামকে 'রোল মডেল গ্রাম' বানিয়েছি।"আরও পড়ুন:
প্রচার নিয়ে তিনি জানিয়েছেন, গান্ধি মার্কেট থেকে প্রচার শুরু করি আমি। মানুষের কাছ থেকে খুব সাড়া পেয়েছি। দামোদরনের আশা তিনি যদি নির্বাচিত হন, প্রথমেই নজর দেবেন শহরকে পরিষ্কার ও সবুজায়নের দিকে। যেহেতু শহরটা মধ্যিখানে অবস্থিত এবং প্রচুর বাস ও যানবাহন যাতায়াত করে, তাই সকলে এখানে একটা রিং রোড চাইছেন। ত্রিচি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আমরা ফ্লাইওভারের কাজ করছি।