পুবের কলম, ওয়েবডেস্ক: প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ও ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ (IOS)-এর চেয়ারম্যান ড. মহম্মদ মানজুর আলম মঙ্গলবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আরও পড়ুন:
তিনি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং মুসলিম সোশ্যাল সায়েন্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
সমাজবিজ্ঞান ও মুসলিম জনজীবনসংক্রান্ত গবেষণা ও বৌদ্ধিক পরিমণ্ডলে ড. আলমের অন্যতম বড় অবদান ছিল ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ (IOS)। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ভারতীয় সমাজে বিশেষত মুসলিম জনসমাজের নানা প্রশ্ন ও বাস্তব সমস্যাকে কেন্দ্র করে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনাই IOS-এর উদ্দেশ্য ছিল। ড. মানজুর আলমের মৃত্যুতে একাডেমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।