০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ সাংসদ আবু তাহেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান

পুবের কলম প্রতিবেদক: তৃণমূলের অসুস্থ সাংসদ আবু তাহের খানের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের সাহেব বর্তমানে নওদার বাসভবনেই রয়েছেন। জানা গিয়েছে, এখন তিনি অনেকটা সুস্থ আছেন।

রবিবার ইমরান মুর্শিদাবাদের বহরমপুরে একটি সভায় উপস্থিত ছিলেন। সেখান থেকে সময় বের করে তিনি চলে যান অসুস্থ সাংসদের বাসভবনে। অতীতের সংসদ ভবনের সাথীকে হঠাৎই কাছে পেয়ে আবু তাহের সাহেব আবেগপ্রবণ হয়ে পড়েন। ইমরান সাহেব অসুস্থ সাথীর মাথায় হাত রেখে তাঁর জন্য খাস দোয়া করেন এবং তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। ইমরান সাহেবের সঙ্গে ছিলেন সমাজকর্মী আবদুল বাকি সেখ ও শাহজেব জাফর।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ মামলা: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকী

জানা গিয়েছে, কয়েক মাস আগে তৃণমূল সাংসদ তাহের অসুস্থ হয়ে পড়েন। কলকাতার নিউরোসায়েন্সে ভর্তি ছিলেন তিনি। দিনকয়েক আগে কিছুটা সুস্থ হয়ে নওদার নিজ বাসভবনে ফিরেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি নিজের বাড়িতেই থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

আরও পড়ুন: তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়, জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান

সর্বধিক পাঠিত

সউদি আরব জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর আগুন লাগে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসুস্থ সাংসদ আবু তাহেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান

আপডেট : ১৭ জুলাই ২০২৩, সোমবার