০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ!

পুবের কলম প্রতিবেদক: গুঞ্জন উঠেছে, আইসিসির প্রধান হিসেবে দেখা যেতে পারে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বার্মিংহামে চলমান আইসিসির সভায় যা গতিপ্রকৃতি, তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব কিছু ঠিকঠাক চললে অ্যাডভ্যান্টেজ পাবেন সৌরভ। যেটা সত্যি হলে জগমোহন ডালমিয়ার পরে দ্বিতীয় বাঙ্গালি ক্রিকেট প্রশাসক হিসেবে আইসিসির সর্বোচ্চ মসনদে বসবেন তিনি। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। সেদিন মাঠে ঠিক হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আর মাঠের বাইরে আইসিসির শীর্ষ বৈঠকে ঠিক হয়ে যাবে পরবর্তী চেয়ারম্যানের নাম। এরই মধ্যে বার্মিংহামে শুরু হয়েছে আইসিসির সভা।

যেখানে আলোচ্য সূচিতে আছে অনেক কিছুই। যেমন আইপিএলের বর্ধিত সময়ের জন্য আবেদন করবেন বিসিসিআই কর্তারা। এবারের বৈঠকের বড় আকর্ষণ, পরবর্তী আইসিসি চেয়ারম্যান কে হতে যাচ্ছেন? নভেম্বরে মেলবোর্নে নির্বাচন হলেও যার রূপরেখা হয়ে থাকবে বার্মিংহামেই। আইসিসির বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। তার মেয়াদ শেষ হচ্ছে এ বছরেই। আইসিসির প্রভাবশালী কর্তারা চাইছেন, চেয়ারম্যান হিসেবে এবার আসুন সৌরভ। দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের সঙ্গে সৌরভের খুব ভালো সম্পর্ক।

আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট খেলিয়ে দেশগুলি সৌরভ-বিরোধী নয়। এমনকি সীমান্তের কাঁটাতার, দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা ভুলে পাকিস্তান বোর্ডের মনোভাবও সৌরভের ব্যাপারে বেশ বন্ধুত্বপূর্ণ। এর ফলে সৌরভের আইসিসির মসনদে বসাকে কেউই অসম্ভব বলে মনে করছেন না।

আরও পড়ুন: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা

আরও পড়ুন: আইসিসি-র সেরা খেলোয়াড় মিরাজ

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাতের কলকাতায় শক্তিশালী ভূমিকম্প, উৎসস্থল মায়ানমার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ!

আপডেট : ২৫ জুলাই ২০২২, সোমবার