হেগ, ১৫ নভেম্বর: ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলার আবেদন করেছেন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আইনজীবীদের একটি দল। এই আইনজীবীদের প্রত্যেকই আইসিসি-তে কর্মরত আছেন। মঙ্গলবার প্রতিনিধি দলের পক্ষে আইসিসিতে আবেদন জমা দিয়েছেন গিলেস দেভার্স নামের এক আইনজীবী। দলের চারজন সদস্য এ সময় তার সঙ্গে ছিলেন।
আবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দেভার্স বলেন, ‘আইসিসি বর্তমানে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের তদন্ত করছে। আমরা মনে করি, এই তদন্তের সঙ্গে উপত্যকায় ইহুদি বাহিনী পরিচালিত গণহত্যারও তদন্ত করা যেতে পারে। কারণ, ইসরাইলি বাহিনী কেবল নির্বিচারে বোমা বর্ষণেই থেমে নেই, বরং যুদ্ধের প্রথম দিন থেকেই তারা গাজায় বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, লোকজনকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করছে এবং ত্রাণ ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে। এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে ইসরাইল আসলে গাজার আদি বাসিন্দাদের নির্মূল করতে চাইছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই দলের অন্যতম সদস্য এবং বেলজিয়ামের প্রাক্তন সিনেটর পিয়েরে গালান্ডও। বর্তমানে আইসিসির আইনজীবী গালান্ড বলেন, ‘আমরা এখানে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচারের জন্য এসেছি। প্রতিনিধি দলের অপর সদস্য ও ব্রাসেলসভিত্তিক সংস্থা ‘অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড ডিগনিটি’র প্রধান আবদেলমাজিদ মারারি বলেন, ‘ইসরাইল আসলে হামাস দমনের নামে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূলের প্রকল্প নিয়েছে। গাজায় যেসব অপরাধ চলছে, সেসব তদন্তের পূর্ণাঙ্গ এখতিয়ার আইসিসির রয়েছে।’ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, তাকে ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর ওই অঞ্চলের ‘সবচেয়ে ভয়াবহ যুদ্ধ’ বলে বিবেচনা করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।‘নীরব থেকে এই গণহত্যার অনুমতি দেব না’, আইসিসি'র আইনজীবী
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২৩, ১৬:০৮
আরও খবর
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা
আইসিসি-র সেরা খেলোয়াড় মিরাজ
আইসিসির প্রথম পাঁচে বিরাট কোহলি, বিরাট কোহলি
রঞ্জিতে খেলবেন যশস্বী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ