আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব হলেন আইএএস পিবি সালিম। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রধান সচিব হিসাবে পিবি সালিম এর নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পদে ছিলেন বিনোদ কুমার। অল্প কিছু দিন আগে এই পদে আসেন বিনোদ কুমার। মঙ্গলবার ফের রদবদল করে পিবি সালিমকে সংখ্যালঘু বিষয়ক দফতরের সচিব করা হয়েছে। বিনোদ কুমারের আগে এই পদে ছিলেন রাজ্যের আরও এক আইএএস অফিসার গুলাম আলী আনসারী।
তার জায়গায় বিনোদ কুমারকে নিয়ে আসা হয়। এবার ফের বদলি করে আইএএস বিনোদ কুমার এর জায়গায় এলেন পিবি সালিম । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ এই অফিসার।রাজ্যের যে সমস্ত বাঘা আইএএস অফিসার রয়েছেন তার মধ্যে পিবি সালিম অন্যতম । ২০০১ সালের আইএএস ক্যাডারের অফিসার তিনি। পিবি সালিম জন্মসূত্রে কেরালিয়ান হলেও জীবনের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যারাকপুরের সাব ডিভিশনাল অফিসার হিসাবে।আরও পড়ুন:
পিবি সালিম বর্তমানে রাজ্য সরকারের সংখ্যালঘু দফতরের সংখ্যালঘু উন্নয়ন ও বিও নিগমের চেয়ারম্যান পদেও রয়েছেন।
আরও পড়ুন:
এছাড়া রাজ্য বিদ্যুৎ দফতরের সচিব পদেও রয়েছেন । মুখ্যমন্ত্রীর পাবলিক গ্রিভেন্স সেলের বিশেষ দায়িত্বে রয়েছেন তিনি। সিএমও এর ওএসডি পদেও তিনি রয়েছেন।
আরও পড়ুন:
ওয়েস্ট বেঙ্গল পিডিসিএল এর চেয়ারম্যান এবং এমডি পদেও রয়েছেন এই আইএএস অফিসার।
আরও পড়ুন:
কর্ম কর্মজীবনে পিবি সালিম কাজের দক্ষতার জন্য ২০১৫ সালে নদীয়া জেলার জেলা শাসক থাকাকলীন ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পুরস্কার পান নয়া দিল্লি থেকে ।
এছাড়াও ২০১৭ সালে গ্রীন গঙ্গা অ্যাওয়ার্ড পুরস্কার দেয়া হয় এই আইএএস অফিসার কে। সমস্ত পুরস্কার তিনি নয়া দিল্লি থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে পেয়েছিলেনআরও পড়ুন:
পিবি সালিম একধারে যেমন প্রশাসনিক কর্তা, অন্যদিকে তার কাজের দক্ষতার জন্য মুখ্যমন্ত্রী বারবার সংখ্যালঘু বিষয়ক দফতরে এনেছেন।
আরও পড়ুন:
সংখ্যালঘু দফতরের সচিব বিনোদ কুমারকে রাজ্য নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও করা হয়েছে । বিনোদ কুমার পয়লা ফেব্রুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদেও ছিলেন। নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইও হওয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশনের পদ ছাড়তে হবে বিনোদ কুমারকে তাই আগামী দিনে পিবি সালিমকে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পিবি সালিম সংখ্যালঘু উন্নয়নে রাজ্যের অন্যতম আইএএস অফিসার এবং মুখ্যমন্ত্রী আস্থাভাজন ।সংখ্যালঘু দপ্তরের একাধিক কাজে বারবার মুখ্যমন্ত্রী তার উপর আস্থা রেখেছেন ।সামনে লোকসভা নির্বাচন তার আগে ফের এই বড় পদে বিবি সালিমকে বসিয়ে সংখ্যালঘুদের কি উন্নয়নের বার্তা দিতে চান সেটা এখন দেখার।