পুবের কলম,ওয়েবডেস্ক: লখনউ-এর রাস্তায় পরিত্যক্ত বিমান। জানা গেছে, বিমানটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মুন্সিপুলিয়ারের দিকে নিয়ে যাওয়ার সময় ফ্লাইওভারে আটকে যায়। শীর্ষক বিমানটি মুম্বই, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহার হয়ে অসমে পৌঁছবে। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই হুলুস্থুলু পড়ে যায় এলাকাটিতে।
ছবি তুলতে স্থানীয়দের ভিড় জমে যায়।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, সীতাপুর রোডের জানকিপুরমে ফ্লাইওভারে একটি ট্রেলারে প্লেনের স্ক্র্যাপ আটকে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ট্রেলার চালক ফ্লাইওভার থেকে নামাতে সফল হন।
আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে চালক মহেশ জানান, বিমানের স্ক্র্যাপ নিয়ে তিনি দুদিন আগে মুম্বই থেকে চলে গিয়েছিলেন।
সেখান থেকেই মধ্যপ্রদেশ হয়ে লখনউ পৌঁছেছেন। এরপর এটি বিহার হয়ে অসমে যাবে। একটি বেসরকারি কোম্পানি এই প্লেন স্ক্র্যাপে হোটেল তৈরি করবে। তাই এই ব্যবস্থা।আরও পড়ুন:
ট্রেলারে করে বিমানের স্ক্র্যাপটি নিয়ে যাওয়া হচ্ছিল। স্বাভাবিকভাবে ট্রেলারটি দীর্ঘ হওয়ায় রাতেই যাতায়াত করেন তাঁরা। এদিন ট্রেলারটি ঘুরানো এবং লোড-আনলোড করতে যাওয়ার সময় ফ্লাইওভারে সমস্যা তৈরি হয়। সেখানে আটকে যায়। স্থানীয়দের নজরে আসতেই ভিড় জমাতে শুরু করে তাঁরা। ফটো-ভিডিয়ো বানাতে হুড়োহুড়ি করতে শুরু করে।
আরও পড়ুন: