https://twitter.com/MamataOfficial/status/1510218033293250561?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1510218033293250561%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fkolkatatv.org%2Ftop-8%2Fmamata-banerjee-extends-ramazan-wishes%2F

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার বিকেলে রাজ্যবাসীকে রমযানের  মাসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘রমযান মাসের  শুরু হল৷ সকলকে রমজানের অভিবাদন ও শুভেচ্ছা৷’ শুক্রবারে  সৌদিতে চাঁদ দেখতে পাওয়া গিয়েছিল। শনিবার রমজানের মাসের সূচনা হল ভারতে।

হিজরি চান্দ্রবর্ষের নবম মাসের আরবি নাম রমাদান। ফারসি, উর্দু, হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রমজান।ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র নবম মাসের শুরুতে  আকাশে ক্ষীণ চাঁদের  দেখা পাওয়া গেলে সে দিন থেকে শুরু হয়ে যায় রমযান  মাস৷ গতকাল সৌদি আরবে প্রথম চাঁদের দেখা যাওয়া যায়৷ ভারতে ২ এপ্রিল চাঁদ দেখা যাবে৷ ১ মে শেষ হবে রমজান মাস। একমাসের রোযার শেষে আসবে খুশির ঈদ।