পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তোরত্তর গতিতে জ্বালানি দ্রব্যে দাম বেড়ের চলার গতি সামান্য থামল। যেভাবে সাধারণ মানুষের উদ্বেগ ও চিন্তা বাড়ি ফিল্ডে নেমে একের পর ছক্কা হাঁকাচ্ছিল পেট্রোল-ডিজেলের দাম, সেখানে এই প্রথম ছন্দপতন হল।  রবিবার তেল কোম্পানিগুলি দাম কমিয়েছিল৷ তবুও সোমবার পেট্রোলের দামে কোনও হেরফের হয়নি। কিন্তু মঙ্গলবার আমজনতা যেন একটুর জন্য হাঁফ ছেড়ে বাঁচল। প্রতি লিটার ১৫ পয়সা করে সস্তা হল জ্বালানি৷ ডিজেলের দামেও ১৫ পয়সা কম হয়েছে৷

২৪ আগস্ট পেট্রোল- ডিজেলের দাম একনজরেঃ

কলকাতা পেট্রোল- ১০১.৮২ টাকা,  ডিজেলের দাম- ৯১.৯৮ টাকা

দিল্লি পেট্রোলে- ১০১.৪৯ টাকা, ডিজেল- ৮৮.৯২ টাকা প্রতি লিটার৷

মুম্বইতে পেট্রোল- ১০৭.৫২ টাকা, ডিজেল- ৯৬.৪৮ প্রতি লিটার৷

চেন্নাইতে পেট্রোল- ৯৯.২০ টাকা,  ডিজেল-৯৩.৫২ টাকা প্রতি লিটার

জয়পুরে পেট্রোলে- ১০৮.৪২ টাকা ও ডিজেল-৯৮.০৬ টাকা প্রতি লিটার

ভোপালে পেট্রোল- ১০৯.৯১ টাকা,  ডিজেল-৯৭.৭২ টাকা প্রতি লিটার৷

নয়ডাতে পেট্রোল- ৯৮.৭৯ টাকা,  ডিজেল-৮৯.৪৯ টাকা

দেশের ১০০টি রাজ্যে ইতিমধ্যেই জ্বালানি সেঞ্চুরি পার করে ফেলেছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ,  রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ,  মহারাষ্ট্র, ওড়িশা, লাদাখ ৷