০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজারের বুস্টার ডোজ

পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য ফাইজারের করোনা টিকার বুস্টার ডোজ-এর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গুরুতর রোগের মারাত্মক ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদন দেয়। এফডিএর এই ঘোষণা যুক্তরাষ্ট্রের করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে পারবেন।

এফডিএর ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতি দিয়ে বলেছেন,  বিজ্ঞান ও প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করে বুস্টার ডোজ অনুমোদনের বিষয়ে তাঁর সংস্থা সিদ্ধান্ত নিয়েছে।

১৬ বছর বা তার বেশি বছর বয়সী প্রত্যেকের জন্য ফাইজারের বুস্টার ডোজের পূর্ণ অনুমোদনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এই পরিকল্পনা নাকচ করেছে বিশেষজ্ঞ প্যানেল।

আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে জানানো হয়েছিল, বুস্টার ডোজ দেওয়ার পথে হাঁটছে সরকার। সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। সেক্ষেত্রে বয়স্ক, যাদের ইম্যুনিটি কম, কোনও জটিল রোগে আক্রান্ত, স্টেরয়েড নিয়ে থাকেন, তাদের আগে এই বুস্টার ডোজ দেওয়া হবে।  

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল ফাইজারের বুস্টার ডোজ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার