পুবের কলম প্রতিবেদক: আগেই টাইম স্কয়ারে তার ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার প্রকাশ্যে এলো আরো একটি ছবি। অবশেষে যে উদ্দেশ্য নিয়ে আমেরিকায় গিয়েছিলেন তা সম্পন্ন হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন:
আমেরিকার জনস হপকিনস হাসপাতালে তার চোখের পরীক্ষা হয়েছে।
এবার চিকিৎসকের চোখের পরীক্ষা করার মুহূর্তের একটি ছবি প্রকাশ্যে এল। যে ছবিতে দেখা যাচ্ছে চিকিৎসকের সামনেই রয়েছেন অভিষেক। চিকিৎসক তার পরীক্ষা করছেন।আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে এই আমেরিকাতেই চোখের অপারেশন হয়েছিল তার।
প্রায় এক বছরের মাথায় আরো একবার সেখানে গিয়ে চোখের পরীক্ষা করালেন তিনি। চোখের চিকিৎসা করাতে আদালতের অনুমতি নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিষেক। চলছে চোখের চিকিৎসা।আরও পড়ুন: