পুবের কলম ওয়েবডেস্ক: এশিয়ান গেমসে ১০০ পদকের গণ্ডি পেরিয়ে গেল ভারত। যেটা সর্বকালীন রেকর্ড। এর আগে ভারত কখনই ১০০ পদক জেতেনি। গত বছর এশিয়াডের ইতিহাসে সবচেয়ে বেশি ৭০টি পদক পেয়েছিল ভারত। তবে চার বছরের ব্যবধানে ৩০টির বেশি পদক জিতে চিনে এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের অ্যাথলেটরা। শুধু পদক নয়, এবারে সোনার পদক জেতাতেও নজির গড়েছে ভারত।
আরও পড়ুন:
গতবারে যেখানে ভারত ১৬টি সোনার পদক জিতেছিল, এবারে সেই সংখ্যা ২৮-এ পৌঁছে গিয়েছে। এমন ঐতিহাসিক মুহূর্তে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশের ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘এশিয়ান গেমসে ঐতিহাসিক সাফল্য পেল ভারত। আমাদের অ্যাথলেটরা ১০০ পদক জেতায় দেশের মানুষ নিশ্চিতভাবেই খুব খুশি। এই সাফল্যের জন্য ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। তারা অবিশ্বাস্য পারফরম্যান্স ইতিহাস গড়েছে।
আজ আমাদের প্রত্যেকের হৃদয় গর্বে ভরে উঠেছে।’আরও পড়ুন:
এশিয়ায় ভারত কারোর থেকে কম নয়, সেটা বোঝানোর জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকার আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিলেন। কয়েক’দিন আগে এশিয়ান গেমসে ৭০টি পদক জয়ের পরই প্রধানমন্ত্রী ট্যুইট করে, দেশের অ্যাথলেটদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবারে ১০০ পদক জয়ের স্বপ্ন উস্কে দিয়েছিলেন। সে মতো দেশের ক্রীড়াবিদেরা কিন্তু হতাশ করেননি। শনিবার সকাল থেকে একের পর এক সোনার পদক জিততে শুরু করেন ভারতের অ্যাথলেটরা। প্রথমে সোনা জেতে ভারতের মহিলা তিরন্দাজ জ্যোতি ভেন্নাম।
তার মধ্যে ভারতের মহিলা কবাডি দল সোনা জেতায় ভারতের পদক জয়ের সংখ্যা ১০০তে পৌঁছে যায়।আরও পড়ুন:
এর পরই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে সোনার পদক জিতল ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে ছেলেদের কবাডিতেও ইরানকে হারিয়ে সোনা জেতে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা ১০৭-এ পৌঁছে গিয়েছে। যার মধ্যে ২৮টা সোনা, ৩৮টা রুপো এবং ৪১ ব্রোঞ্জের পদক রয়েছে। এবারের এশিয়ান গেমসে ভারতের এমন সাফল্য দেখে আগামী ১৫ অক্টোবর মুম্বইয়ে আইওসি অধিবেশনের ডাক দিয়েছে। মনে করা হচ্ছে, সেই অধিবেশনে ২০৩৬ অলিম্পিক্সে ভারত কিভাবে ভালো পারফরম্যান্স করবে, সেদিকটা নিয়ে পর্যলোচানা হবে।