আরও পড়ুন:
আইভি আদক, হাওড়াঃ "চোর ধরো, জেল ভরো", বিজেপির হাওড়া জেলা যুব মোর্চার কর্মসূচি ঘিরে উত্তেজনা শিবপুর কাজীপাড়া মোড়ে।ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব মোর্চার কর্মীদের। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।
আরও পড়ুন:

মঙ্গলবার হাওড়ার শিবপুরের আভানি মল থেকে কাজীপাড়া মোড় পর্যন্ত বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের স্লোগান ছিল চোর ধরো জেল ভরো। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান যুব মোর্চার কর্মী সমর্থকরা।আরও পড়ুন:

শিবপুর থানার পুলিশের পক্ষ থেকে কাজীপাড়া মোড়ে ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেওয়া হয়। সেসময় যুব মোর্চার কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় দশ জনকে আটক করেছে শিবপুর থানার পুলিশ। এদিনের কর্মসূচির জেরে কাজীপাড়া মোড়ে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: