পুবের কলম, ওয়েবডেস্ক: আজ তৃতীয় দফার ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত মালদা উত্তরে ১৫.৩৩, মালদা দক্ষিণে ১৬.৩, জঙ্গিপুরে ১৬.৯৫, মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ ভোট পড়েছে। বাংলার চারটি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত সামগ্রিক ভাবে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গের চার কেন্দ্র মালদহ-উত্তর মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোটগ্রহণ শুরু হয়েছে। মালদহে দুটি আসনে ভোট। সেখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ১৪৩ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটি বিধানসভা।
এই বিধানসভাগুলি হল সুজাপুর, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, ইংরেজবাজার, মানিকচক, ফারাক্কা, সামশেরগঞ্জ। অপর দিকে, উত্তর মালদহতে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হল- হবিবপুর, গাজোল, চাঁচোল,মালদা, রতুয়া, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর। দেশের ২৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হচ্ছে। এই ২৭টি কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ভগবানগোলা এবং বরাহনগরও।আরও পড়ুন:
মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র ভগবানগোলাতে উপনির্বাচন আজ। শান্তিপূর্ণ ভোটের জন্য ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
আজ ভোটগ্রহণ হচ্ছে ১০টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা আসনে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ আসলে নির্বাচন হওয়ার কথা ছিল মোট ৯৪টি আসনে।
আরও পড়ুন:
কিন্তু গুজরাতের সুরাট আসনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী-সহ যে আটজন দাঁড়িয়েছিলেন, তারা সবাই ‘নানা কারণে’ নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সুরাটের বিজেপি প্রার্থী মুকেশ দালালকে ইতোমধ্যেই বিজয়ী ঘোষণা করা হয়ে গেছে, সুরাটেও ভোট করানোর প্রয়োজন হচ্ছে না। বাকি যে ৯৩টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে গুজরাতে ২৫টি, কর্নাটকে ১৪টি, মহারাষ্ট্রে ১১টি, উত্তরপ্রদেশে ১০টি, মধ্যপ্রদেশে নয়টি, ছত্তিশগড়ে সাতটি, বিহারে পাঁচটি, পশ্চিমবঙ্গে চারটি, আসামে চারটি ও গোয়াতে দু’টি আসন। এছাড়া দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ- এই দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের দু’টি আসনেও আজ ভোটগ্রহণ চলছে।
আরও পড়ুন:
বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়েই শুরু ভোটগ্রহণ
আরও পড়ুন:
হরিহরপাড়ায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ ভোটারদের ভয় দেখানোর উদ্দেশেই কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল।
আরও পড়ুন:
জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁতিপাড়ার কাছে বিজেপি এজেন্টদের আটকে দেওয়ার অভিযোগ।
আরও পড়ুন:
ডোমকল: কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা-গুলি
আরও পড়ুন:
রানিনগর: সিপিএম এজেন্টকে মারধর
আরও পড়ুন:
রানিনগর: ভুয়ো এজেন্ট পাকড়াও
আরও পড়ুন:
রানিনগর: কেন্দ্রীয় বাহিনীর সামনেই 'হামলা'।
আরও পড়ুন:
ইংরেজবাজার: বুথ থেকে বিজেপি এজেন্টকে বার করার অভিযোগ।
আরও পড়ুন:
রানিনগরের লোচনপুরে ৩৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর সামনে সিপিএম এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, তৃণমূল কর্মী সিপিএম এজেন্ট সেজে বুথে বসেছেন, এমনই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পালিয়ে ৩ কিলোমিটার দূরে পাশের গ্রাম পাহাড়পুরে একটি কলাবাগানে প্রায় একঘণ্টা লুকিয়ে ছিলেন সিপিএম এজেন্ট মোস্তাকিন শেখ।
আরও পড়ুন: