পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বিঘ্নেই চলছে তেলেঙ্গানার বিধানসভা ভোট। বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। ১১৯টি বিধানসভা কেন্দ্রে ভোট চলছে। প্রায় ২,২২০ প্রার্থী ভোটে লড়ছেন। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বিআরএস। যদিও রাজনৈতিক মহলের বক্তব্য, এবার বিআরএসকে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে কংগ্রেস। তেলেঙ্গানায় এক দফায় ভোট হচ্ছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২৬ লক্ষ।
ভোটের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫২ শতাংশ।আরও পড়ুন:
রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বিকাশ রাজ সাংবাদিকদের জানান, ভোট নির্বিঘ্নে চলছে। এক-দু’ জায়গায় কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। জনগাঁও কেন্দ্রের ২৪৪ নম্বর বুথে তিন রাজনৈতিক দল বিআরএস, কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। নিজামাবাদের বোধন টাউনে বিআরএস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইব্রাহিমপট্টনমের খানাপুরেও বিআরএস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বাধে। একাধিক ক্ষেত্রে পুলিশকে লাঠিচার্জ করতে হয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য।
আরও পড়ুন:
এবার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর ছেলে তথা মন্ত্রী কে টি রামা রাও, রাজ্য কংগ্রেসের সভাপতি এ রেভান্থ রেড্ডি, বিজেপির লোকসভার সাংসদ বা¨ি সঞ্জয় কুমার, ডি অরবি¨ প্রমুখ।
ভোট দেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তেলঙ্গানা এবং হায়দরাবাদে সৌভ্রাতৃত্ব বজায় রাখার আর্জি জানান তিনি। ভোট নিয়ে সকালেই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লেখেন, ‘আমি বিশেষত যুবক এবং যাঁরা এই প্রথম ভোট দিচ্ছেন, তাঁদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন।’ তারকা প্রার্থীদের মধ্যে এদিন ভোট দিতে দেখা গিয়েছে অভিনেতা চিরঞ্জীবীকে। এছাড়াও ভোট দেন জুনিয়র এনটিআর, অল্লু অর্জুনও।সকাল সকাল ভোট দিলেন ক্রিকেটার-রাজনীতিক তথা তেলঙ্গানায় কংগ্রেসের প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন। বিআরএস অবার ১১৯টি আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি প্রার্থী দিয়েছে ১১১টি আসনে। তাদের জোট শরিক জনসেনা পার্টি ৮টি আসনে প্রার্থী দিয়েছে।
অন্যদিকে, ১১৮টি আসনে লনছে কংগ্রেস। শরিক সিপিআইকে তারা ১টি আসন ছেড়েছে। ৯ আসনে ভোটে লড়ছে মিম।আরও পড়ুন:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার নির্বাচনে কংগ্রেস বড় শক্তি হিসেবে উঠে আসতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শাসক দল বিআরএস আরও একবার জয়ের ব্যাপারে আশাবাদী হলেও কংগ্রেস তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। যদিও রাজ্য কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি আবার এককদম এগিয়ে বলেছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তেলঙ্গানায় এবার কংগ্রেসই সরকার গঠন করবে। উল্লেখ্য, ২০১৮-র বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস (বর্তমানে বিআরএস) ৮৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কংগ্রেস ১৯ এবং তার সহযোগী টিডিপি দু’টি আসনে জিতেছিল। মিম পার্টি ৭টি ও বিজেপি ১টি আসনে জয় পেয়েছিল।