পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংস্কৃতিক মনস্ক মানুষ, সেকথা কারুর অজানা নয়। ছবি আঁকতেও দেখা গেছে তাঁকে। আবার কবিতাও লিখছেন। এবছর দুর্গাপুজো ইউনেস্কোর তকমা পেয়েছে। এর জন্য সম্প্রতি ইউনেস্কোর প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
প্রশাসনিক বিষয়ে দায়িত্বের পাশাপাশি শিল্পসত্ত্বাকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এবার পুজোর অ্যালবামে গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:

মহালয়া অর্থাৎ রবিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের এই অ্যালবাম। এখানে একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা।
গানের লেখা ও সুরও তাঁরই করা।আরও পড়ুন:
এবারের অ্যালবামের মূল থিম ‘নারীশক্তি’, উৎসব। গানের মধ্যে থাকবে ইউক্রেনে থাকা ভারতীয় পড়ুয়াদের কথা। এছাড়াও গানের কথায় রাজ্যের খতিয়ানের কথা। পুজোর গানের সুর, ও কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান গেয়েছেন জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, মনোময়, শ্রীরাধা, চন্দ্রিকা, অদিতি, তৃষা, ইন্দ্রনীল ও মমতা বন্দোপাধ্যায় নিজে। শিল্পীদের উপস্থিতিতে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যালবাম প্রকাশিত হতে চলেছে নজরুল মঞ্চে।
আরও পড়ুন: