পুবের কলম, ওয়েবডেস্ক: অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পিপিই কিট বিতর্ক অব্যাহত। এবার অসম মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করল আপ। এদিকে এই ঘটনায় হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ অস্বীকার করে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে অভিযোগের প্রমাণ দিতে বলেছেন। আম আদমি পার্টির অসম ইউনিটের তরফ থেকে সোমবার লতাশীল থানায় পিপিই কিট প্রসঙ্গে অভিযোগ দায়ের করেছে। সোমবার আপের তরফ থেকে বিজেপি শাসিত অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ দাবি করে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আপ।
আপ তার অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বলেছে, 'মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও অধিকার নেই হিমন্ত বিশ্ব শর্মার'।আরও পড়ুন:
উল্লখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছে আম আদম পার্টি। তার স্ত্রী এবং ছেলের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে পিপিই কিটের চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
সিনিয়র আপ নেতা মনীশ সিসোদিয়া একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, 'অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২০২০ সালে পিপিই কিট সরবরাহ করার জন্য তার স্ত্রী, ছেলের ব্যবসায়িক অংশীদারদের সংস্থাগুলিকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছেন।'
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়।
২০২১ সালের অসম বিধানসভা ভোটের পরে, হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন।আরও পড়ুন:
মনীশ সিসোদিয়া দাবি করেন অসম সরকার যখন অন্যান্য কোম্পানির কাছ থেকে পিপিই কিট প্রতি পিস ৬০০ টাকা হিসেবে কিনেছিল, তখন মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং ছেলের ব্যবসায়িক অংশীদারদের সংস্থাগুলি থেকে তা প্রতি পিস ৯৯০ টাকা দরে জরুরি সরবরাহের অর্ডার দেন।
আরও পড়ুন:
সিসোদিয়া আরও বলেন, শর্মার স্ত্রীর সংস্থাকে দেওয়া চুক্তি বাতিল করা হয় কারণ তারা পিপিই কিট সরবরাহ করতে পারেনি। কিন্তু এরপরেই শর্মার ছেলের ব্যবসায়িক অংশীদারদের জন্য কিট প্রতি ১,৬৮০ টাকা হারে আরেকটি সরবরাহের অর্ডার দেওয়া হয়।
আরও পড়ুন:
আপ অভিযোগ করে, রাজ্য সরকারে অন্যান্য ডিলারদের কাছ থেকে ৬০০ টাকা খরচে কিট কেনার সামর্থ্য থাকলেও, হিমন্ত শর্মা যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন স্ত্রী-এর কোম্পানি জেসিবি ইন্ড্রাস্ট্রি এবং তার পরিবারের সহযোগী কোম্পানি প্রতি পিস ৯৯০ টাকা খরচে পিপিই কিট সংগ্রহের অর্ডার পায়।
আরও পড়ুন: