পুবের কলম, ওয়েবডেস্ক: হারানো জমি ফিরে পেয়েছে তালিবান। আফগানের রাজধানী কাবুলে আধিপত্য কায়েম করেছে তারা। তালিবানের হাত থেকে দেশ ছেড়ে পালাতে কাবুল বিমানবন্দরে ভিড়, প্রাণহানির ঘটনা যেমন সামনে এসেছে তেমনি অপরদিকে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে তালিবান সেই খবরও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি নারীদের সরকারের যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে তালিবানের পক্ষ থেকেও।
ইতিমধ্যেই তালিবান সম্পর্কিত বহু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তালিবানের সঙ্গে ছবি পোস্ট করেছেন নদিয়ার কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও অধ্যাপক। এই ছবি দেখেই কিছু মানুষের মনে প্রশ্ন জেগেছে তালিবানের সঙ্গে ছবি পোস্ট অধ্যাপকদের! আবার অধিকাংশ মানুষের বক্তব্য তালিবানের ওপর আস্থা রাখতে পারছেন অধ্যাপক অর্থাৎ বুদ্ধিজীবীরাও।আরও পড়ুন:
সেই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, নদিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফিউল্লাহ মালিকজাদা আলোচনায় মগ্ন। ছবির ক্যাপশন বলছে, তিনি আলোচনা করছেন নয়া তালিবান জমানায় আফগানিস্তানের কাপিসা প্রদেশের কৃষি বিভাগের প্রধান হজরত মোলাভির সঙ্গে। অপর একটি ছবিতে সশস্ত্র তালিবান যোদ্ধাদের সঙ্গে শফিউল্লাহ মালিকজাদা হাসিমুখের একটি ছবি ধরা পড়ে।
আরও পড়ুন:
এদিকে এই ছবি দেখে শফিউল্লাহ'র পরিবার যখন উদ্বিগ্ন তখন তিনি নিজেই পরিবারকে আশ্বস্ত করে জানান, তিনি কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নন, আফগানিস্তান সরকারের এক কর্মী মাত্র।
বিভিন্ন দফতরে কর্মী বদল হচ্ছে। সেই সূত্রেই তার নতুন কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করা।আরও পড়ুন:
নদিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, ২০১৮-র জুলাই থেকে ২০২০-র জুলাই পর্যন্ত শফিউল্লাহ এখানে পড়াশোনা করেছেন। উদ্যান পালন বিভাগের ‘ফ্রুট সায়েন্সে’র এমএসসি-র ছাত্র ছিলেন তিনি। ভারতে পড়তে আসার আগে আফগানিস্তানের কৃষি দফতরে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষার জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন। দেশে ফিরে যোগ দেন আশরফ গনি সরকারের কৃষি দফতরের উচ্চপদে।