পুবের কলম ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেফতারের পরই দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে ইন্টারনেট ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দেশজুড়ে মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সমর্থকদের অবরোধের কারণে পুরো দেশই কার্যত অচল হয়ে পড়েছে।
আরও পড়ুন:
ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী গোহার অভিযোগ করেন, গ্রেফতারের পর পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ককে নির্যাতন করা হয়েছে। তাঁর (ইমরান) মাথায় আঘাত করেন রেঞ্জারস সদস্যরা এবং তিনি পায়ে ব্যথা পেয়েছেন।
আরও পড়ুন:
পাকিস্তানে ইমরান খান গ্রেফতারির প্রতিবাদে যে বিক্ষোভ চলছে, তাতে এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যুর খবর মিলেছে৷ ইমরান সমর্থকরা রাওয়ালপিন্ডির সেনা প্রধান দফতর ও লাহোরের কম্যান্ডারের অফিসে ভাঙচুর চালিয়েছে৷ ইতিমধ্যে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেফতারিকে আইন মাফিক বলেই ঘোষণা করেছে৷