পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে কারাগারের অত্যন্ত ‘নিম্নমানের’ ও ‘নোংরা’ সেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। পিটিআই দলের আইনজীবীর দাবি, সেলটি পোকামাকড়ে ভরা এবং সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সি ক্লাস সুবিধা দেওয়া হচ্ছে। গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ রুপি জরিমানা করে স্থানীয় একটি আদালত। এর পরপরই তাকে গ্রেফতার করে পঞ্জাবের ‘কুখ্যাত’ অ্যাটক জেলে নিয়ে যায় পুলিশ।
গত সোমবার পিটিআই চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর তার আইনজীবী নাইম হায়দার পানজোথা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছোট একটি ‘নোংরা’ সেলে রাখা হয়েছে। সেখানে খোলা একটি বাথরুম রয়েছে। সেলটির অবস্থা খুবই খারাপ। পোকামাকড়ে ভর্তি হয়ে রয়েছে সেটি। আইনজীবীর কথায়, ইমরান খান বলেছেন, ‘আজীবন জেল খাটতে প্রস্তুত’ তিনি। পানজোথা অভিযোগ করেন, পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতারের সময় পুলিশ কোনও গ্রেফতারি পেরোয়ানা দেখায়নি। এমনকী, ইমরানের স্ত্রী বুশরা বিবির বেডরুমের দরজা ভাঙারও চেষ্টা করেছিল তারা। আইনজীবী জানান, ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এর আগে দলীয় প্রধান ইমরান খানকে অ্যাটক থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানায় পিটিআই। পিটিআই-এর দাবি, ‘শিক্ষা, অভ্যাস এবং সামাজিক ও রাজনৈতিক অবস্থা’ বিবেচনায় ইমরান খানকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়া উচিত।‘পোকামাকড়ে ভরা নোংরা সেলে’ বন্দি পিটিআই নেতা
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩, ১৪:৪২
আরও খবর
আগস্টে অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? ভুয়ো উপভোক্তা রুখতে কড়া সমীক্ষার নির্দেশ
'জেলে ভরলেও আমি দেশে ফিরবই', ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে দিল্লি থেকে বার্তা শেখ হাসিনার
ইতিহাসে প্রথম! কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্য বিধানসভার মার্শাল
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা