বিশেষ প্রতিবেদন: দিনকে দিন বেড়েই চলছে বিশ্বের উষ্ণতা। যেসব দেশ আগে থেকেই উষ্ণ ছিল সেগুলো আরও উষ্ণ হচ্ছে যা গ্রীষ্মের সাধারণ তাপমাত্রাকে হুমকির মুখে ফেলছে। আগে যেসব দেশে গরম ছিল না, সেসব দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। আর এই গরম থেকে বাঁচতে প্রচুর পরিমাণে বাতাস শীতল করার যন্ত্র এয়ার কন্ডিশনার (এসি) কিনছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক শক্তি সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে বিশ্বে প্রতি সেকেন্ডে ১০টি করে এসি বিক্রি হচ্ছে।
এই ধারা ২০৫০ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এসির সংখ্যা যতই বাড়ছে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর এটি ততই চাপ ফেলছে। বর্তমানে ফ্যান, এসিসহ অন্যান্য যন্ত্রাংশগুলো প্রতি বছর ২ হাজার টেরাওয়াট বিদ্যুৎ শুষে নিচ্ছে। এটি আফ্রিকায় প্রতিবছর ব্যবহৃত বিদ্যুৎের আড়াই শতাংশের সমান। বিশ্বের উষ্ণতা বাড়ায় এবং নিজেদের ঠান্ডা রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্তমানে প্রত্যন্ত অঞ্চলে বাস করা বিশ্বের ১২০ কোটি মানুষ চরম ঝুঁকিতে আছেন। এদিকে, রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বের উষ্ণতা হবে সর্বোচ্চ। এটি এতটাই বেশি হবে যে বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিপদের আশঙ্কা তৈরি হবে বলেও উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রসংঘের জলবায়ু সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এক বৈঠকের পর জানিয়েছে, আগামী ৫ বছর রেকর্ড তাপমাত্রা দেখতে চলেছে বিশ্ব। ৯৮ শতাংশ আশঙ্কা হল এই পাঁচ বছরের মধ্যে কোনও একটি বছরে তাপমাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছবে।বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২৩, ১৩:৫৩
আরও খবর
অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, 'বিশ্ব হয়ে উঠল রামময়' মন্তব্য প্রধানমন্ত্রীর
উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা: কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
১২ কোটির বেশি লোক হিংসার শিকার হয়ে ঘরছাড়া এ বিশ্বে
পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
সফল উৎক্ষেপণ, বিশ্বের সব জায়গায় হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র
২০২৩ সামরিক শক্তির তালিকা: বিশ্বের মধ্যে সেনাশক্তিতে চতুর্থ স্থানে ভারত
২০২৩ সামরিক শক্তির তালিকা: বিশ্বের মধ্যে সেনাশক্তিতে চতুর্থ স্থানে ভারত
অতিরিক্ত বন্যা ও খরার জন্য দায়ী 'এল নিনো'! বিশ্বে এর প্রভাব কি জানুন
অতিরিক্ত বন্যা ও খরার জন্য দায়ী 'এল নিনো'! বিশ্বে এর প্রভাব কি জানুন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ