পূবের কলম ওয়েবডেস্কঃ আপনি কি একজন রেশন গ্রাহক! আপনি কি বিনামূল্যে সরকারের রেশন প্রকল্পের সুবিধা পান তাহলে এই খবরটি নিঃসন্দেহে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া একটি বড় সিদ্ধান্তের কারণে এবার রেশনের ক্ষেত্রে একটি বড় ধাক্কা আসতে চলেছে। আপনার জন্য রয়েছে দুঃসংবাদ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা অধীনস্ত আম জনতাদের বিনামূল্যে রেশন দেওয়া হয়ে থাকে। এই স্কিমের অধীনস্ত প্রত্যেক গ্রাহকদের ৩ কেজি গম এবং ২ কেজি চাল দেওয়া হয়ে থাকে। তবে এই মাস থেকে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে গমের পরিবর্তে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, রাজ্যের খাদ্য ও লজিস্টিক দফতর থেকে নির্দেশ থেকে এমনটি নির্দেশ জারি করা হয়েছে।
আরও পড়ুন:
এমনকি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে গমের কোটা কমিয়েছে সরকার। জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণে গম না থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের জেরে একদিকে উত্তরপ্রদেশ, বিহার ও কেরল গম পায়নি অন্যদিকে পশ্চিমবঙ্গেও, ঝাড়খণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং গুজরাটে গমের কোটা বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, (PMGKAY) প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনস্ত গ্রাহকদের জন্যই শুধু এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তবে আপনার জন্য সুখবর গমের পরিবর্তে রেশন গ্রাহকদের জন্য প্রায় ৫৫ লক্ষ মেট্রিক টন চাল অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে।