পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের পহেলগামের অনন্তনাগের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস উল্টে গিয়ে পড়ল নদীতে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে। বাসে মোট ৩৭ জন সেনা জওয়ান ও দুজন জম্মু-কাশ্মীরের পুলিশ কর্মী  ছিলেন। মোট ৩৯ জনকে নিয়ে বাসটি খাদে গিয়ে পড়ে। হতা-আহতরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব সেরে ফিরছিলেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। জখম হয়েছেন প্রায় ৩২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, বাসটির ব্রেক ফেল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীখাদে গিয়ে পড়ে।