পুবের কলম প্রতিবেদক: শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাগ্দেবীর পুজো নিয়ে শুরু হয়েছিল বাগবিতণ্ডা। অনেক কলেজে সরস্বতী পুজোর অনুমতি আদায় করতে হয়েছে আদালত থেকে। কলেজ চত্বরে পুলিশ প্রহরা দিয়ে বাগদেবীর পুজো করতে হয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরি আইন কলেজে সরস্বতী পুজো নিয়ে সমস্যা তৈরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। খোঁজখবর নিতে বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
যদিও পরবর্তীকালে পরিস্থিতি আয়ত্তে আসে। এই আবহে সমস্ত বাধা কাটিয়ে বিদ্যার আলোতে আলোকিত হয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিতে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার অঙ্গনে এসে দাঁড়ানো যুব সম্প্রদায়কে উজ্জীবিত করতে মুখ্যমন্ত্রী লিখলেন--- আজ বসন্ত পঞ্চমীতে/ যৌবন এসো নতুন স্রোতে/ ভেঙে ফেলো বাধাবিঘ্ন/ হতাশাকে করো ছিন্ন। এই গানের মধ্যে দিয়েই সরস্বতী বন্দনা সংগীতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সরস্বতী পুজোর লগ্নটি রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাইলেন মুখ্যমন্ত্রী। গানের মাধ্যমে সত্যকে সামনে রেখে বিশ্ব জয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গানটির কথা ও সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন অদিতি মুন্সি। চলচ্চিত্র উৎসব, নববর্ষ, থেকে শারদীয়া উৎসব--- এমন অনেক পার্বণেই গান লিখে থাকেন মুখ্যমন্ত্রী। শুভ উৎসবে গানের মাধ্যমে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোতেও তারই পুনরাবৃত্তি ঘটল।বাগদেবীর পুজো নিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী
আবুল খায়ের
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩
আরও খবর
ইডি তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধার, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী
জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়
ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী
ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য
মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য
সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি মমতার
সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি মমতার
মুখ্যমন্ত্রীর ঘোষণামতো চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতাদানের বিজ্ঞপ্তি জারি
মুখ্যমন্ত্রীর ঘোষণামতো চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতাদানের বিজ্ঞপ্তি জারি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ