পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (SFJ)-এর রোষের মুখে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। সংগঠনটি তাঁকে প্রকাশ্যে ‘ভাতে মারা’র হুমকি দিয়েছে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা মহলে। তাদের আশঙ্কা, এবার অমিতাভ বচ্চনও খলিস্তানি গোষ্ঠীর টার্গেটে পড়তে পারেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
SFJ প্রধান হুঁশিয়ারি দিয়েছেন, পয়লা নভেম্বর দিলজিতের অস্ট্রেলিয়া কনসার্ট বন্ধ করতে হবে। এ ঘটনার পর কেন্দ্রীয় সংস্থাগুলি অমিতাভের নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ তাঁর উপরও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তারা।