পুবের কলম, ওয়েবডেস্ক : আট নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার ১৪ বছরের নাবালক। ছত্তিশগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, রায়পুরে একই আবাসনে থাকত নির্যাতিতা ও অভিযুক্ত।
আরও পড়ুন:
সিনিয়র পুলিশ আধিকারিক প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, গত ৭ ডিসেম্বর নাবালিকার নামে একটি নিখোঁজের অভিযোগ দায়ের হয়। এর পরেই নাবালিকার খোঁজ শুরু করে পুলিশ।
অভিযোগ দায়ের হওয়ার পাঁচদিন পরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় তার আবাসনের পিছনে একটি নির্জন স্থান থেকে।আরও পড়ুন:
তদন্তে নেমে পুলিশ ১৪ বছরের নাবালককে গ্রেফতার করে। পুলিশ জেরায় অভিযুক্ত নাবালক জানিয়েছে মেয়েটিকে ধর্ষণ করার পর সে তাকে শ্বাসরোধ করে খুন করেছে।
আরও পড়ুন:
এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়। বৃহস্পতিবার রাজ্যের সরকার ও পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে প্রতিবাদে সরব হয় বিজেপি।
আরও পড়ুন:
বর্ষীয়ান বিজেপি নেতা সঞ্জয় শ্রীবাস্তব বলেন, আট বছরের একটি নিষ্পাপ শিশুর কি দোষ ছিল যে, তাকে এইভাবে প্রাণ হারাতে হল? রাজ্যের পুলিশ প্রশাসন ও সরকার নাগরিকদের সুরক্ষা দিতে অক্ষম। এই ধরনের ঘটনার তারাই দায়ী। সঞ্জয় শ্রীবাস্তব বলেন, গোটা রাজ্যটাই দুষ্কৃতীরাজে ভরে গেছে। রাজ্যবাসী সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছে।
সব ধরনের অপরাধমূলক ঘটনার আঁতুরঘরে পরিণত হয়েছে ছত্তিশগড়। একটি আটবছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হল, এবার তো প্রশাসন জেগে উঠুক। সঞ্জয় শ্রীবাস্তব অভিযোগ তুলে বলেন, রাজ্যের পুলিশ প্রশাসনও এই ধরনের অপরাধকে প্রশয় দিচ্ছে। তাদের যোগসাজশেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেষ বাঘালের জমানায় ছত্তিশগড় অপরাধের আস্তানায় পরিণত হয়েছে। আর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে আছেন। শ্রীবাস্তবের প্রশ্ন, কেন এই ধরনের ঘটনা ঘটছে তার জবাব দিক সরকার।আরও পড়ুন: