পুবের কলম ওয়েবডেস্ক :
মারাত্মক গতিতে গাড়ি এসে পিষে দিল ৯ জনকে।তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।ভয়াবহ এই দুর্ঘনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোয়াসাল সাইটে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে।

ভিডিওতে দেখা গিয়েছে বিলাসবহুল গাড়িটি কিভাবে বাইক আরোহীকে পিষে মারছে।নিয়ন্ত্রণ হারিয়ে দুবার বাইক আরোহীকে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির চালকে ধরে অবশ্য পুলিশে দেওয়া হয়েছে।খবর পেয়ে বাসনি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
আহতদের যোধপুরের মথুরাদাস মাথুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিমানবন্দর থেকে এইমসে পৌঁছান। মুখ্যমন্ত্রী হাসপাতলে কথা বলে জানান, ৪ জনের অবস্থা সংকটজনক।সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, এখন প্রধান কাজ হল আহতদের সুস্থ করে তোলা।

https://twitter.com/ReporterRavish/status/1458051972351754240?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458051972351754240%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fnews%2Findia%2F1-killed-8-others-injured-as-car-mows-down-bikers-in-jodhpur-horrific-accident-caught-on-camera-5089423%2F