পুবের কলম প্রতিবেদক: উপাচার্য নিয়োগ আইনের সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যপালের অর্ডিন্যান্সের সায় অনুসারে দ্রুত উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করছে উচ্চ শিক্ষা দফতর।
আরও পড়ুন:
উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি বদলের আইনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে দ্রুত নোটিফিকেশন জারি করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।
আরও পড়ুন:
সূত্রের খবর, শুক্রবার ই-অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এর পরবর্তী পদক্ষেপ হিসাবে অর্ডিন্যান্সকে আইনে কার্যকর করার জন্য নোটিশ জারি করবে উচ্চশিক্ষা দফতর।
আরও পড়ুন:
সূত্রের খবর, উপাচার্য নিয়োগের আইনে বদল আনতে চেয়ে অর্ডিন্যান্স পাঠানো হয়েছিল রাজভবনে। অর্ডিন্যান্স যাতে দ্রুত অনুমোদন দেওয়া হয়, সেই বিষয়েও রাজভবনে অনুরোধও করা হয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতের তরফে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের পরিবর্তে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করতে চায় রাজ্য। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পরামর্শেই এই বদল বলেই সুত্রের খবর। নবান্ন সূত্রে খবর, যে পাঁচ সদস্য সার্চ কমিটি প্রস্তাবিত আকারে তৈরি করা হয়েছে তাতে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়-এর কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি ও রাজ্যের মনোনীত প্রতিনিধি থাকবে।
আরও পড়ুন:
রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই আইনকে তড়িঘড়ি কার্যকরী করার জন্য অর্ডিন্যান্স আনার প্রস্তাব অনুমোদন হয়েছিল।
আরও পড়ুন:
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, উপাচার্য নিয়োগের জন্য তৈরি করা সার্চ কমিটিতে এবার তিনজন প্রতিনিধি নয়, থাকবে পাঁচ সদস্যের সার্চ কমিটি। পুরনো নিয়ম ফিরিয়ে নিয়ে ইউজিসির মনোনীত প্রতিনিধি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিতে রাখা হচ্ছে।
আরও পড়ুন:
সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার বিলকে দ্রুত কার্যকর করার জন্য দাবি রেখেছেন রাজ্যপালের কাছে। নৈতিকভাবে মুখ্যমন্ত্রী এখন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য এমনও মন্তব্য করেছেন খোদ শিক্ষামন্ত্রী। উপাচার্যদের কাছ থেকে পদত্যাগ পত্র নিয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসেবে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচার্য তথা রাজ্যপাল চাইছেন রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যাতে স্থায়ী উপাচার্য দ্রুত নিয়োগ করা হয়।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, আচার্যের প্রস্তাব মেনেই উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে বদল আনছে রাজ্য সরকার।
আরও পড়ুন: