পুবের কলম ওয়েবডেস্ক : প্রতিদিন বাড়ছে বিদ্বেষ।সমাজ কিংবা রাজনৈতিক জীবনে তো আছেই, খেলার মাঠেও বিদ্বেষ মাজছে মধ্যেও মাত্রা ছাড়া হয়ে ওঠে। টি 20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে মুহাম্মদ শামিকে বেধড়ক পিটিয়েছিল পাক প্লেয়াররা। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। তারপর থেকে সোয়াসাল সাইটে শামিকে নানা অপবাদ সহ্য করতে হয়। 'কত টাকা খেয়েছ ? পাকিস্তানের দালাল' এমন নানা কথা হজম করতে হয় তাঁকে। মুসলিম বলেই যে তাঁকে এমন অপমান সহ্য করতে হয় সে কথা বলার অপেক্ষা রাখে না।
শামির এই অপমানের জবাব দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি।
আরও পড়ুন:
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এর আগে শনিবার সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, "ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা আমার কাছে সবচেয়ে জঘন্য কাজ। সবারই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগত ভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত। ধর্ম খুবই পবিত্র বিষয়।"
আরও পড়ুন:
সহেসপুর এক্সপ্রেস'কে 'গদ্দার' বলে কটাক্ষ করার পাশাপাশি একশ্রেণীর নেটিজেনরা তাঁর ধর্ম নিয়েও অপমানজনক মন্তব্য করেছিল।
এর প্রতিক্রিয়ায় সেই সব নেটিজেনদের 'একগুচ্ছ মেরুদণ্ডহীন লোক' বলেছিলেন কোহলি।কোহলি আরও বলেন, "দেশের হয়ে খেলার জন্য আমরা কতটা মরিয়া লড়াই করি সেই ধারণা অনেকের নেই। মহম্মদ শামি ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে। অথচ অনেক মানুষের সেই ধারণাই নেই। গত কয়েক বছরে জসপ্রীত বুমরার সঙ্গে শামি আমাদের সেরা বোলার। ও একার হাতে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শামি একেবারে অনবদ্য। অথচ ওকে এমন অপমান হজম করতে হল। এটা খুবই দুর্ভাগ্যজনক।"
আরও পড়ুন:
বিরাট আরও বলেন, "টেস্ট খেলার সময় শামি কতটা মরিয়া হয়ে থাকে সেটা কেউ খেয়াল করেছেন? দেশের হয়ে খেলার সময় শামির আবেগকে উপেক্ষা করা হচ্ছে কীভাবে! তবুও বেশ কিছু মানুষ ওকে অপমান করেছে। এই ধরনের লোকেদের প্রতি মনযোগ দিতে আমি জীবনের এক মিনিট সময়ও অপচয় করতে চাইব না। শামি বা আমার দলের অন্য কেউই চায় না। আমরা শামির পাশে আছি। ওকে দুশো শতাংশ সমর্থন জানাচ্ছি।"