পুবের কলম ওয়েবডেস্ক : ঝলসে দেওয়া দ্যুতি। এক ঝলক দেখলেই আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন গাড়ির দিকে। গোটা গাড়ি হিরে খচিত।এ যেন রূপকথার গাড়ি। গাড়ির উপরে সামান্য আলো পড়লেই ঝলমলিয়ে উঠছে। এমন গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবেই।

যতই মনমুগ্ধকর হোক না কেন, ভুল করেও এই গাড়ি কিন্তু ছুঁয়েও দেখতে যাবেন না।
তাহলেই গুনতে হবে জরিমানা। কম সম নয় এক লাখ টাকা নগদ দিতে হবে। এ গাড়ি যে সাধারণের নয়। তা বুঝতে অশ্ৰুধা হওয়ার কথা নয়। এমন গাড়ি ব্যবহার করার সামর্থ্য শুধু ধনকুবেরদেরই আছে।আরও পড়ুন:

গাড়িটি মার্সিডিজ বেঞ্জ। তবে গাড়ির আগাগোড়া হিরের মতো কেলাস দিয়ে মোড়ানো।
অন্তত ৩ লাখ কেলাস বসানো আছে গাড়িতে। দু’সপ্তাহ ধরে মোট ১৩ জন বিশেষজ্ঞ গাড়িটি হিরে দিয়ে সাজান।মার্সিডিজ এসএল৬০০ মডেলের এই গাড়ির দাম ৪৮ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ১৮ লাখ টাকা। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০ তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল।

সউদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ এই গাড়ির মালিক। তিনি একজন ব্যবসায়ী।
বিনিয়োগকারীও। কেবল সউদিতে ৩টি প্রাসাদ আছে তাঁর ।তবে তিনি বিদেশিরভাগ সময় কাটান মধ্য রিয়াদের প্রাসাদেই । জানা যায়, সেই প্রাসাদে অন্তত ৩১৭টি ঘর আছে।আরও পড়ুন:
বিশালাকার প্রাসাদটি তৈরিতে তার খরচ হয় ১৩ কোটি ডলার। বিভিন্ন দেশ ভ্রমণে যুবরাজ ব্যক্তিগত বিমানেই যাতায়াত করেন।আকাশপথে ভ্রমণের জন্য তার যেমন ব্যক্তিগত বিমান আছে ঠিক তেমনই জলপথের জন্যও আছে বিশাল প্রমোদতরীও।