পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত ৯টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে ভারতীয় সেনা। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবার এই হামলায় মৃত্যু ঘটেছে। ২০০১ সালে নয়া দিল্লির পার্লামেন্ট আক্রমণের মূলচক্রী ছিল মাসুদ আজহার।
আরও পড়ুন:
মঙ্গলবারের হামলায় তার মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে লস্কর-ই-তইবার প্রধান এবং ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সৈয়দকেও খতম করা হয়েছে দাবি করা হচ্ছে।আরও পড়ুন:
মঙ্গলবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহওয়ালপুর। বহওয়ালপুর জইশ প্রধান মাসুদ আজহারের ঘাঁটি বলে পরিচিত। ভারতীয় সেনার আক্রমণে জইশ নেতা আজহার মাসুদের পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
যার মধ্যে তার ভাই ও বোনও রয়েছে বলে খবর। মাসুদ নিজেও সেখানে উপস্থিত ছিল বলে খবর।আরও পড়ুন:
তবে মাসুদ জীবিত আছে বলেই খবর।লস্কর ঘাঁটি মুরিদিকের তইবা মসদিজও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর। যা কুখ্যাত ছিল ‘সন্ত্রাসের আতুঁড়ঘর’ হিসাবে।