পুবের কলম প্রতিবেদক: তৃণমূলের অসুস্থ সাংসদ আবু তাহের খানের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের সাহেব বর্তমানে নওদার বাসভবনেই রয়েছেন। জানা গিয়েছে, এখন তিনি অনেকটা সুস্থ আছেন।
আরও পড়ুন:
রবিবার ইমরান মুর্শিদাবাদের বহরমপুরে একটি সভায় উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, কয়েক মাস আগে তৃণমূল সাংসদ তাহের অসুস্থ হয়ে পড়েন। কলকাতার নিউরোসায়েন্সে ভর্তি ছিলেন তিনি। দিনকয়েক আগে কিছুটা সুস্থ হয়ে নওদার নিজ বাসভবনে ফিরেছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি নিজের বাড়িতেই থাকবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: