পুবের কলম, ওয়েবডেস্ক: এক দু’বার নয়। তিনবার ব্যাঙ্ক ডাকাতি করে ধরা পড়েছেন আমেরিকার ৭৮ বছর বয়সী নারী বনি গুচ। সর্বশেষ কানসাসের প্লিজ্যান্ট হিলে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে চুরি অথবা চুরির চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগে জেল হয়েছে বৃদ্ধার।
এর আগে ১৯৭৭ সালে ক্যালিফোর্নিয়ায় একটি ব্যাঙ্কে ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২০ সালে কানসাস সিটির লি’স সামিট থেকে আরেক দফা ডাকাতির অভিযোগে অভিযুক্ত হন। দ্বিতীয় দফা ডাকাতির শাস্তি শেষ হয় ২০২১ সালের নভেম্বরে। তবে সর্বশেষ ডাকাতির বিষয়ে ক্যাস কাউন্টিতে যেসব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ডাকাতির সময় ১৩,০০০ ছোটখাট বিল দাবি করেন বৃদ্ধা। ব্যাঙ্ক গিয়ে তিনি বলেন, ডলারগুলো গুনতে হবে না। শুধু তার হাতে তুলে দিলেই হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন ওই ব্যক্তি ছিলেন কালো পোশাক পরা। মুখে ছিল কালো মাস্ক ও কালো চশমা। জানা যায়, বৃদ্ধার গায়ে তখন অ্যালকোহলের তীব্র গন্ধ ছিল। তবে পুলিশ অফিসাররা দুই মাইলের কম দূরত্বের মধ্যেই চোরকে ধরে ফেলে।তিনবার ডাকাতি, জেলে মার্কিন বৃদ্ধা
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৩, ১৫:৩৬
আরও খবর
কোনও বন্দিকে প্যারোল, অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না, ভোটের আগে জেলগুলিতে কড়া নজরদারির নির্দেশ কমিশনের
মধ্যরাতে দমদমে ডাকাতি
শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের
ডাকাতির আগেই ধৃত ২
ব্যারাকপুরে হাড়হিম ডাকাতির ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা, পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলে সরব স্থানীয় মানুষ
ব্যারাকপুরে হাড়হিম ডাকাতির ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা, পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলে সরব স্থানীয় মানুষ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের