পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন রমযান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার আল-আকসা প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ আরোপের কথা ঘোষণা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে।’ রমযান উপলক্ষে লক্ষাধিক ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামায আদায় করতে আসেন। এটি ইসরাইল দখলকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত।
গতবছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। বিশেষ করে, পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর। তবে গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। এবার এমন একটি সময় রমযান শুরু হতে যাচ্ছে, যখন ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে রয়েছে। তবুও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানাল ইসরাইল। বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গতবছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেনসার। তিনি বলেন, ‘আমরা এমন কিছু সহ্য করব না, যা অন্যদের ওপর সহিংসতা ও হামলার উসকানি দেয়, যেমনটি কোনও দেশই করবে না।’ ইসরাইলি গণমাধ্যমের সূত্র দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রমযান মাসে শুধু ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ, ৫০ বছরের বেশি বয়সি নারী এবং ১২ বছর বা তার কম বয়সি শিশুরা আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়ে পশ্চিম তীরে আসা ফিলিস্তিনিদেরও আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইসরাইলি সরকার বলছে, তারা আল-আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে। কিন্তু ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, ইসরাইল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে।রমযানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরাইলের
সুস্মিতা
প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ০৪:৩১
আরও খবর
পবিত্র রমযানে আল-আকসায় বিধিনিষেধের পথে ইসরাইল
‘গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ভারত সরকারকেও সক্রিয় ভূমিকা নিতে হবে’, দাবি বামপন্থীদের
Israel's Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার
আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর