পুবের কলম ওয়েবডেস্ক: অসু্স্থ দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। নৈনিতালের কুয়ায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের শেষে পুরনো এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। সেই সময়েই ধনখড় জ্ঞান হারান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বন্ধুর কাঁধে মাথা রেখেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে নৈনিতালের রাজভবনে নিয়ে যাওয়া হয়েছে। রাতে সেখানেই থাকবেন।
কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন ধনখড়। সেখানে ছাত্রছাত্রী এবং দর্শকদের সামনে বক্তব্য রাখেন। দর্শকাসনে ছিলেন নৈনিতালের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা মহেন্দ্র সিংহ পাল। ধনখড় যে সময়ে রাজস্থানের ঝুনঝুনুর সাংসদ ছিলেন, সেই সময়ে মহেন্দ্রও নৈনিতালের সাংসদ পদে ছিলেন। ফলে সংসদে দু’জনের বন্ধুত্ব হয়েছিল। অনেক বছর পরে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আবার দুই বন্ধুর দেখা। দু’জন কথা বলেন। সেই সময় বন্ধুর কাঁধে মাথা রেখেই ধনখড় হেলে পড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।আরও পড়ুন:
ধনখড়ের চোখেমুখে জল ছিটিয়ে দেওয়া হয়। কিছু ক্ষণ পরে তাঁর জ্ঞান ফেরে। কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে রাজভবনে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থিতিশীল হলেও তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: