এম এ হাকিমঃ রাজ্যপাল সব জায়গায় পৌঁছে গেছেন, উনি বরং এবার রাষ্ট্রপুঞ্জ অথবা বাইডেনের কাছে অভিযোগ জানান বলে কটাক্ষ করেছেন রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, রাজ্যপাল মিথ্যা ও অসত্যের ওপর দাঁড়িয়ে আছেন। শনিবার হাবড়ায় একটি অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন:
রাজ্যে নির্বাচন পরবর্তী সময়কার সহিংসতা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় বহুবার সরব হয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি তিনি দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
এসবের মাঝে রাজ্যপালের সাম্প্রতিক মন্তব্য ছিল, স্বাধীনতার পর থেকে নির্বাচন পরবর্তী সহিংসতার এমন নিদর্শন বিরল।আরও পড়ুন:
রাজ্যপাল এভাবে একের পর এক রাজ্য সরকারের সমালোচনা করায় রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ কড়া ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্যপাল যদি হোয়াইট হাউসে অভিযোগ করতেন তবে ভালো হতো। বাইডেনকে নালিশ জানালে তা আরও কার্যকর হতো। মন্ত্রীর মতে, রাজ্যপালের যে লেভেল, তাতে এখন ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে তাঁর চলে যাওয়া উচিত। তিনি আরও বলেন, উনি অভিযোগের আর জায়গা পাচ্ছেন না।
রাজ্যপালের এত উদ্যোগ কেন? উনি কি বিজেপির দায়িত্ব পেয়েছেন? এখনও তো তাঁকে সভাপতি করা হয়নি, তাহলে তিনি কেন এত দায়িত্ব নিচ্ছেন?আরও পড়ুন:
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, নির্বাচন পরবর্তীকালে রাজ্যে এখনও পর্যন্ত কোনো সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনের ফল ঘোষণার আগে যত সহিংস ঘটনা ঘটেছে, তা বিজেপি ঘটিয়েছে। এসব ঘটনায় তৃণমূল কর্মীরাই বেশি প্রাণ হারিয়েছেন।
আজও বিজেপি মিথ্যা ও অসত্যের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে। একটি রাজনৈতিক দল অসত্যের ওপর ভর করে চলে বলেই বিধানসভা নির্বাচনে তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তারা গোহারা হেরেছে এবং কেবল মিথ্যার ভিত্তিতেই চলছে ওই দলটি।আরও পড়ুন:
মন্ত্রী আরও দাবি করেন, রাজ্যে কোথাও কোনো গণ্ডগোল নেই। উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা কেন্দ্রের কোথাও যদি তিনি একটিও গণ্ডগোলের খবর দেখাতে পারেন, তবে আমি জ্যোতিপ্রিয় মল্লিক সবকিছু ছেড়ে রাজনীতি থেকে বেরিয়ে যাব। ওঁরাই গণ্ডগোল সৃষ্টি করছে। রাজ্যপাল মিথ্যা ও অসত্যের ওপর দাঁড়িয়ে আছেন। তাঁর অভিযোগ মনে হয় এখানে আর ধোপে টিকবে না, তাই তিনি হয় রাষ্ট্রপুঞ্জে অভিযোগ করুন আর না হয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে জানান। আর কিছু করার নেই, উনি সব জায়গায় পৌঁছে গেছেন।