পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘ ১৮ বছর সংসার করার পর দাম্পত্য জীবনে ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার এক বিবৃতিতে স্ত্রী সোফির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর বিচ্ছেদের খবর শোনার পরে ‘থ’ মেরে গিয়েছেন কানাডাবাসী। গত কয়েক মাস ধরেই বিচ্ছেদের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সোফি। শেষ পর্যন্ত ঘর ভাঙার সিদ্ধান্ত নেন দু’জনে।
ইতিমধ্যেই দুজনের সম্পর্কচ্ছেদের বিষয়টি আইনি স্বীকৃতি পেয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দীর্ঘ এবং জটিল আলোচনা শেষে আমি এবং সোফি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা দু’জনে আলাদা থাকলেও তিন সন্তানের স্বার্থে আমরা একটি পরিবারের মতোই থাকব।’ ২০০৫ সালের মে মাসে মন্ট্রিয়লে সোফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুজনের ৩ সন্তান রয়েছে। দীর্ঘ ১৮ বছর ধরে সুখী ছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু আচমকাই কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও বিচ্ছেদের বিষয়ে ট্রুডো এবং সোফি কোনও কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি। ইনস্টাগ্রাম পোস্টে এই দম্পতি জানান, তারা ‘একটি ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান’। বিবৃতিতে বলা হয়, বিচ্ছেদের জন্য যেসব আইনি এবং নৈতিক পদক্ষেপ প্রয়োজন, সেগুলো নিশ্চিত করতে তারা কাজ করছেন। এবং সেগুলো চলমান রেখে তারা এগিয়ে যাবেন।সোফির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা জাস্টিন ট্রুডোর
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৩, ১৪:৪৫
আরও খবর
ভোটের আগে ঘুরতে যাওয়াতেও বিধি নিষেধ, দিঘা-মন্দারমণি নিয়ে কি নির্দেশ কমিশনের?
সহকারী অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ নিয়ে কমিশনের সিদ্ধান্ত বহাল হাইকোর্টের
পাহাড়ে শেষ দিনের প্রচারে গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শাহের, বাংলা ভাগের ইঙ্গিত?
ভোট না দিলেই বাদ যাবে নাম, আতঙ্কে নির্বাচনের আগে বাড়ি ফিরছেন বাংলার পরিযায়ীরা
ভোটের আগে বাইক ব্যবহারে কড়াকড়ি, বিধি নিষেধ জারি করল নির্বাচন কমিশন
ভোটের আগে বাইক ব্যবহারে কড়াকড়ি, বিধি নিষেধ জারি করল নির্বাচন কমিশন
গিনেস রেকর্ডে গার্টি, বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মুরগি
গিনেস রেকর্ডে গার্টি, বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মুরগি
ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা রুখতে ফের সিনেটে ভোট চাইছে ডেমোক্র্যাটরা
ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা রুখতে ফের সিনেটে ভোট চাইছে ডেমোক্র্যাটরা
অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমারের
অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমারের
চুক্তি না হলে ফের যুদ্ধ, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না: কড়া বার্তা ট্রাম্পের
চুক্তি না হলে ফের যুদ্ধ, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না: কড়া বার্তা ট্রাম্পের
সর্বাধিক পাঠিত
বিবেচনাধীন কত নামের নিষ্পত্তি হয়েছে? সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
হঠাৎ কলকাতায় কেকেআরের পেসার হর্ষিত রানা, জল্পনা ক্রিড়ামহলে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
আইপিএলে সেকেন্ড বোলার হিসবে ২০০ উইকেট! রেকর্ড গড়লেন ভূবনেশ্বর কুমার
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?