পুবের কলম ওয়েব ডেস্কঃ ছত্তিশগড়ে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি গাছে ধাক্কা মারে। এরপরেই সেটি আছড়ে পড়ে মাটিতে। সোমবার ঘটনাটি ঘটেছে জশপুর জেলার জশপুর নারায়ণপুর অঞ্চলে। যদিও ঘটনার কথা নিশ্চিত করেনি প্রশাসন।
আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আজ বিকেলে ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে।
তারপরেই বিমান মাটিতে ভেঙে পড়ে। ঘটনার পর ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দুর্ঘটনার পরেই বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বিমানটি খুব নীচ দিয়ে উড়ছিল । মাটি থেকে আনুমানিক ৩০ ফুট উচ্চতায় ছিল। তখন বিমানটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল ধোঁয়ায় ঢেকে গিয়েছে।আরও পড়ুন:
যদিও প্রশাসনের তরফে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। জশপুরের জেলাশাসক রোহিত বিয়াস বলেন, "আমরা বিমান দুর্ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যম মারফত পেয়েছি। খবর পাওয়া মাত্রই আমরা সেখানে পৌঁছে যাই।
তবে সেখানে দুর্ঘটনার কোনও খবর পাওয়া যায়নি।" প্রসঙ্গত, ক'দিন আগেই দিল্লি বিমানবন্দরের রানওয়তে বিমান দুর্ঘটনা ঘটে। সেখানে রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অন্য একটি বিমান। দাঁড়িয়ে থাকা বিমানটি ছিল আকাসা এয়ারলাইন্সের। অন্যদিকে, উল্টো দিক থেকে আসা বিমানটি ছিল স্পাইসজেটের। তবে সেই দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি।