পুবের কলম ওয়েব ডেস্কঃ শিয়রে বিধানসভা নির্বাচন। আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট হচ্ছে বাংলার ১৫২ টি আসনে। যার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে। এই জেলাগুলিতে রয়েছে অস্ম, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত। ভোটে কোনভাবেই যাতে সীমান্ত থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র, অর্থ বা দুষ্কৃতীরা প্রবেশ কোর্টে না পারে তারজন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন।
সিল করে দেওয়া হল সীমান্ত। যদিও এই পদক্ষেপ নতুন ময়, প্রত্যেকবার ভোটের সময় এই পদক্ষেপ করে থাকে নির্বাচন কমিশন।আরও পড়ুন:
কমিশন সুত্রের খবর, আজ সোমবার বিকেল থেকে আগামী বৃহস্পতিবার সীমান্ত সীল থাকবে। এই সময়ে ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। এছাড়া, বিশেষভাবে নজর রাখা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের ওপর।
সেখানে নাইট ভিশন ড্রোণের মাধ্যমে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যাদিকে, ভুটানে থাকা ভারতীয় নাগরিকরা বৈধ পরিচয়পত্র ছাড়া ভারতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও দেখাতে হবে বৈধ নথি।আরও পড়ুন:
উল্লেখ্য, ১৫২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত। এছাড়া রয়েছে, অসম ও বিহার সীমান্ত।
আজ বিকেল ৫ টা থেকে আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি অঙ্গরাজ্যের সীমান্তও সীল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভুটানের সীমান্তে রয়েছে ফুন্টশোলিং, সামতসে এবং লামোইজিংখা রুট। যদিও ভুটানের সীমান্তে মোতায়েন রয়েছে এসএসবি, তবে নাকা চেকিং্যের জন্য সেখানে নজরদারি চালাচ্ছে আধা সামরিক বাহিনী। পর্যটকদের ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও নিত্য প্রয়োজনীয় পচনশীল পন্য যাতায়াতে কোনও সমস্যা হচ্ছে না। তবে অন্যান্য বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে।