আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক, উত্তরাখন্ডে নদীতে বাস পড়ে প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন। মমঙ্গলবার রাত আটটার কাছাকাছি সময় উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন।
আরও পড়ুন:
ডিজিপি অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন ধুমাকোটের বিরনখালে বাসটি উল্টে খাদে পড়ে যায় ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উত্তরাখণ্ড পুলিশ সারারাত ধরে উদ্ধার কার্য চালায়।
আরও পড়ুন:
একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবোঝাই বাসটি ৩০০ মিটার গভীর নয়ার নদীতে পড়ে যায় ৷ বাসটি লালধাং থেকে করতলার দিকে যাচ্ছিল। বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন।
আরও পড়ুন: