পুবের কলম,ওয়েবডেস্ক:মণিপুর নিয়ে বিরোধীদের হইচইয়ের মাঝেই বুধবার রাজ্যসভায় পাশ হয়ে গেল অরণ্যের অধিকার বিরোধী বিল। বিরোধীদের প্রতিবাদ অগ্রাহ্য করে এর আগের সপ্তাহে লোকসভায় পাশ হয়েছিল বিতর্কিত বন সংরক্ষণ (সংশোধনী) বিল। এদিন রাজ্যসভায় বিল পাশের ওয়াক আউট করে বিরোধীরা। বিশেষজ্ঞদের মতে, আইনে এই বদল দেশের বন ও জীব-বৈচিত্র্যের জন্য ব্যাপক ক্ষতিকারক।
দেশের বন ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করতেই প্রধানত বন সংরক্ষণ আইন, ১৯৮০ প্রণয়ন করা হয়েছিল। এবার নতুন বন সংরক্ষণ বিলের মাধ্যমে ওই আইনে বেশ কিছু পরিবর্তন করাই ছিল কেন্দ্রের বিজেপি সরকারের মূল উদ্দেশ্য। বন সংরক্ষণ আইন, ১৯৮০ অনুযায়ী, সংরক্ষিত এলাকা ছাড়া ভারতের সীমান্তের ১০০ কিলোমিটারের মধ্যে বিভিন্ন বন-বহির্ভূত কাজ যেমন দেশের প্রতিরক্ষা বিষয়ক প্রকল্প-সহ হাইওয়ে, রেললাইন, চিড়িয়াখানা, সাফারি ও ইকো-ট্যুরিজমের মতো একাধিক কাজে বনাঞ্চল ব্যবহার করা যাবে না। তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমতির প্রয়োজন পড়বে। কিন্তু এই আইনের সংশোধিত বিলে দেশের সীমান্তের কাছাকাছি বনাঞ্চলগুলি ভারতের জাতীয় নিরাপত্তা ও জাতীয় গুরুত্বের স্বার্থে প্রকল্পের কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রের দাবি, এই প্রস্তাবিত বিলটি নকশালপন্থী অধ্যুষিত ও সাঁওতাল এলাকায় সড়ক যোগাযোগকে আরও উন্নত করবে। কিন্তু ওয়াকিফহাল মহল বলছে, অরণ্য ধংস করা ও অরণ্যের জমি কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়াই এই আইনের উদ্দেশ্য। এদিন এই বিলটি ছাড়াও খনি ও খনিজ সম্পদ সংশোধনী বিলটিও পাশ হয়ে যায় বিনা বাধায়। ওয়াকিফহাল মহলের মত, মণিপুর ইস্যু নিয়ে বিরোধীদের হইচইয়ের সুযোগে গুরুত্বপূর্ণ বিলগুলি কোনওরকম আলোচনা ও সংশোধনী ছাড়াই পাশ হয়ে যাচ্ছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৩, ০৮:৩৪
আরও খবর
রাত জেগে চার ঘণ্টা স্ট্রং রুম পাহারা দিলেন মমতা
‘আমরা ২২৬ পার করব’, বুথফেরত সমীক্ষাকে ‘বিজেপির চক্রান্ত’ বলে আক্রমণ মমতার
‘৬ মে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা’, চতুর্থবার সরকার গঠনে আত্মবিশ্বাসী ফিরহাদ
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু শিশুসহ ৫
"গ্রেফতার করে অপমান করার প্রয়োজন নেই," সুপ্রিম কোর্টে সওয়াল পবন খেরার
"গ্রেফতার করে অপমান করার প্রয়োজন নেই," সুপ্রিম কোর্টে সওয়াল পবন খেরার
ভোট মিটতেই জামিন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেলের, বিরোধিতা করল না ইডি
ভোট মিটতেই জামিন আই-প্যাক কর্তা বিনেশ চান্দেলের, বিরোধিতা করল না ইডি
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
সুপ্রিম কোর্ট বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে, বলেছে আইন থাকলেও ফাঁকফোকর রয়ে গেছে
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
তামিলনাড়ু-কেরলে ধাক্কার মুখে বিজেপি, বলছে বুথফেরত সমীক্ষা
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
দু’শোর বেশি আসনে ফের সরকার গড়তে পারে তৃণমূল, ইঙ্গিত একাধিক বুথফেরত সমীক্ষায়
আগামী মাসে প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
আগামী মাসে প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার