পুবের কলম প্রতিবেদক: এবার থেকে বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যানেরাই পাবেন তেলের খরচ। এতদিন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটি সহ মোট পাঁচটি কমিটির চেয়ারম্যান তেলের খরচ পেতেন। অ্যাসেম্বলি এবং স্ট্যান্ডিং কমিটি মিলে ৪১ টি কমিটির বাকিদের ক্ষেত্রে আলাদা করে তেলের খরচ পাওয়া যেত না।
এবার সকল চেয়ারম্যানকে ১০০ লিটার পর্যন্ত তেলের খরচ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন:
বিধানসভা সূত্রে খবর, মে মাসের শেষে তা রাজ্য বিধানসভায় জমা দিলে সেই খরচ সচিবালয়ের তরফ থেকে বিধায়ক তথা ওই কমিটির চেয়ারম্যানের মিটিয়ে দেওয়া হবে। অন্যদিকে, যথারীতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আগের মতই আড়াইশো লিটার তেলের খরচ পাবেন।