পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ের গর্ভেই অনাগত শিশুর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। আমেরিকার বোস্টনের ঘটনা। মায়ের গর্ভে শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচারের ঘটনা এটিই বিশ্বে প্রথম। জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, মায়ের গর্ভে থাকা ওই শিশুর মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা রয়েছে। মস্তিষ্কের এই সমস্যাকে বলে ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন’। মস্তিষ্ক থেকে যেসব রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত পৌঁছে দেয়, সেগুলো সঠিকভাবে গঠিত না হলে এই সমস্যা তৈরি হয়।
এর ফলে রক্তনালী এবং হৃৎপিণ্ডে চাপ পড়ে, যা একাধিক শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। বোস্টনের ওই হাসপাতালের চিকিৎসক ডারেন অরবাক জানিয়েছেন, এই শারীরিক অবস্থার ক্ষেত্রে জন্মের পরেই শিশুর হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মস্তিষ্কে আঘাত লাগতে পারে, এমনকি মৃত্যু পর্যন্তও হতে পারে। চিকিৎসক জানান, এই শারীরিক অবস্থার ক্ষেত্রে জন্মের পরে মস্তিষ্কের রক্তনালীতে ক্যাথিটারের মাধ্যমে এক ধরনের কয়েল প্রবেশ করানো হয়। এর ফলে রক্তপ্রবাহ কমে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এই চিকিৎসায় দেরি হয়ে যায়। সেক্ষেত্রে শারীরিক জটিলতা তৈরি হয় শিশুটির।অরবাক জানান, এই শারীরিক সমস্যা নিয়ে জন্মানো শিশুদের ৫০ থেকে ৬০ শতাংশই অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের শিশুদের মৃত্যুর হার ৪০ শতাংশ। যারা বেঁচে থাকে, তাদের স্নায়ুর সমস্যা দেখা দেয়। জানা যায়, মায়ের গর্ভে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল শিশুকন্যা ডেনভার। আলট্রাসাউন্ডে জানা যায়, তার মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা রয়েছে। অনেক শিশুই গর্ভস্থ থাকার সময় এই রোগে আক্রান্ত হয়। জন্মের পর তাদের অনেকেই আর বাঁচে না। ডেনভারেরও হার্টের সমস্যা দেখা দিয়েছিল। রক্তনালীর সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছিল। গর্ভে থাকার সময় ৩৪ সপ্তাহে ডেনভারের মস্তিষ্কের অস্ত্রোপচার হয়। এখন সে সুস্থ।বিশ্বে প্রথম মাতৃগর্ভেই শিশুর মস্তিষ্কে সার্জারি!
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ মে ২০২৩, ১৫:৩০
আরও খবর
হাসপাতাল থেকে শিশু চুরি, উদ্ধার এক ঘণ্টায়, ধৃত ১
তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!
কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা
মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন
মহামেডান স্পোর্টিং ফ্যানরা প্রথমবারের খেলাতেই জিতে নিল IFA Shield UK
মহামেডান স্পোর্টিং ফ্যানরা প্রথমবারের খেলাতেই জিতে নিল IFA Shield UK
ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা সিভিল সার্ভিস
ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা সিভিল সার্ভিস
ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’
ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের