পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, হিমশীতল মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন দেশবাসী। তিনি আরও বলেছেন, তাদের অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার কারণে যে সংকট তৈরি হয়েছে তাতে যদি পশ্চিমারা সহায়তা না করে, তবে পরিস্থিতি ভয়াবহ হবে। এক সাক্ষাৎকারে প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ক্লিটসকো বলেছেন, ইউক্রেন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি বলেন, ‘আমাদের মানুষের জীবন বাঁচাতে এবং তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করতে পারি তা করছি।
’ ক্লিটসকো বলেন, ‘ইউক্রেনে জরুরিভাবে কেবল পশ্চিমা অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, কম্বল, শীতের পোশাক এবং জেনারেটরও দরকার।’ এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি দফতরের প্রধান ইউরি ভিত্রেনকো রাশিয়ার বিমান হামলায় ৪০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হওয়ার দাবি করে নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছেন, কঠিন শীতের মুখোমুখি হচ্ছে দেশ। এদিকে ইউক্রেনের মানবিক বিপর্যয় এড়াতে ইইউ গত সপ্তাহে ১৭৪ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অক্টোবরের শুরুতে আমেরিকাও কিয়েভকে ৫৫ মিলিয়ন ডলার জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থ দিয়ে শীতে ইউক্রেনীয়দের জন্য ঘর গরম রাখার অবকাঠামো ও জেনারেটর কেনা হবে।দুয়ারে শীত, বিপদে ইউক্রেনের নাগরিক
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১৩:২৫
আরও খবর
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ১৪ জনের
ইসরাইল ছাড়তে নাগরিকদের জরুরি আহ্বান চীনের
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা
ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা
আমিরশাহীতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা ৮২ দেশের নাগরিককে
আমিরশাহীতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা ৮২ দেশের নাগরিককে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের