পুবের কলম ওয়েব ডেস্কঃ ৭ ও ১৭ নভেম্বর ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। জগদলপুরে শনিবারের জনসভায় আদিবাসী প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেন রাহুল।
আরও পড়ুন:
আদিবাসীদের উদ্দেশ্যে রাহুল বলেন, বিজেপি আপনাদেরকে ‘বনবাসী’ বলে সম্বোধন করে। এই শব্দবন্ধ তৈরি করেছেন নরেন্দ্র মোদি ও আরএসএস। বনবাসী বলে বিজেপি আপনাদেরকে অপমান করতে চায়। কংগ্রেস ক্ষমতায় আসলে এই শব্দবন্ধ মুছে ফেলবে।
আদিবাসী একটি বিপ্লবী শব্দবন্ধ। আদিবাসীরা এই দেশের প্রকৃত মালিক। বিজেপি এই শব্দবন্ধ ব্যবহার করতে চায় না। কারণ আপনাদেরকে আদিবাসী বলে ডাকলে আপনাদের জমি, জল ও জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে হবে।আরও পড়ুন:
রাহুল বলেন, সম্প্রতি মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা একজন আদিবাসী শ্রমিকের গায়ে প্রস্রাব করে ভিডিয়ো তৈরি করেছিল। এটাই ওদের মানসিকতা।
ওরা ভাবে আপনাদের থাকার জায়গা জঙ্গল, যেখানে পশুরা থাকে। আপনাদের সঙ্গে পশুর মতোই আচরণ করতে চায় ওরা।আরও পড়ুন:
আদানি প্রসঙ্গ টেনে রাহুল বলেন, প্রধানমন্ত্রী কি করছেন? আপানাদেরকে নিজেদের জমি আদানিকে দিতে বলছেন। আদানি আপনাদের থেকে জমি কাড়তে চাইছে। আর আপনারা বিরোধিতা করলে সরকার আপনাদের গুলি করে মারে।
আদানি আপনাদের জমি-খনি দখল করে। সেখান থেকে লাভের টাকা কি ছত্তিশগড়-বস্তারের মানুষ পান? তা পান না। সেসব টাকা চলে যায় বিজেপি নেতাদের হাত ধরে পার্টি ফান্ডে আর আমেরিকায়।আরও পড়ুন:
রাহুল বলেন, মোদিজি বলেছিলেন দেশের একমাত্র জাতির নাম ‘দরিদ্র’। আমরা সবাই জানি দেশে দলিত, আদিবাসী ওবিসিরা রয়েছেন। দেশে যদি সত্যিই একটি জাতি থাকে, তাহলে মোদিজি নিজেকে ওবিসি বলছেন কেন? প্রশ্ন ছোঁড়েন রাহুল।