পুবের কলম, ওয়েবডেস্ক: WEATHER UPDATE: আর কদিন পরেই বাঙালির প্রিয় সরস্বতী পুজো। প্রায় সব দিকে তার জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু সরস্বতী পুজোয় আবহাওয়ার গতিপ্রকৃতি কি রকম থাকবে, তা কিন্তু বেশ ভাবিয়ে তুলছে।
আরও পড়ুন:
বেশ কয়েকদিন ধরেই বাতাসে শীতের আমেজ থাকলেও কড়া ঝলমলে রোদ রয়েছে। কিন্তু আবহাওয়া দফতরের রিপোর্ট মোটেই সুখকর নয়। কারণ ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার মোড় ঘুরে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পুবালি হাওয়ায় শীতের ব্যাটিং থমকে যাবে, বাড়বে গরম। সেই সঙ্গে রয়েছে বৃষ্টির পুর্বাভাস। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।আরও পড়ুন:
সরস্বতী পুজোয় ১০ জেলায় থাকছে বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সতর্কতাও থাকছে।
পুজোয় কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে শীতল আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে। দুই দিনাজপুরে রয়েছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। দার্জিলিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ের সব জেলাতেই সকালে দেখা যাবে কুযাশার দাপট। সব থেকে বেশি তাপমাত্রা কমেছে পশ্চিমের জেলাগুলিতে। বেশ কয়েক জেলায় ছিল শৈত্যপ্রবাহের সতর্কতা।আরও পড়ুন:
এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৬ থেকে ৯৩ শতাংশের আশেপাশে। তবে সোমবার থেকেই বাড়বে তাপমাত্রা। সকাল থেকেই কুয়াশার দাপট দেখা যাবে প্রায় সব জেলাতেই। সরস্বতী পুজোয় ফের কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ, এমনটাই বলছে আবহাওয়া দফতর।