১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’ বললেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী, দেশজুড়ে শোরগোল

সমাজ সংস্কারক, নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’ বলে বিতর্ক তৈরি করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা ইন্দ্র সিংহ পারমার। বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি দাবি করেন, ইংরেজরা ভুয়ো সমাজ সংস্কারকদের দিয়ে দেশের ধর্মীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করাচ্ছিল এবং রামমোহন রায়ও নাকি তাদেরই অংশ ছিলেন।

তিনি বলেন, “রাজা রামমোহন রায় ছিলেন ব্রিটিশদের এজেন্ট। তিনি দেশে তাদের দালালের মতো কাজ করতেন। ধর্মান্তরণের যে কুচক্র তিনি শুরু করেছিলেন, তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর”।

ইন্দ্র সিংহের কথায়, ইংরেজি শিক্ষার মাধ্যমে দেশের মানুষের ভাবনা বদলানোর চেষ্টা চলছিল। সেই সময় বহু মিশনারি স্কুল ধর্মান্তরণের কুচক্র চালাত, আর বিরসা মুন্ডা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাঁর দাবি, প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস আড়াল করে ইংরেজ-সমর্থিত ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছিল।

মন্ত্রী বলেন, বিরসা মুন্ডা নিজের প্রাণ বিসর্জন দিয়ে আদিবাসী সমাজ ও সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। পাশাপাশি ২০২৫ সালকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন, কারণ এই বছরেই বিরসা মুন্ডা ও সর্দার পটেলের ১৫০তম জন্মজয়ন্তী।
ইন্দ্র সিংহের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্ত প্রশ্ন তুলেছেন,সতীদাহ প্রথা বিলোপও কি বিজেপির কাছে ‘ইংরেজদের কুকর্ম’? তিনি অভিযোগ করেন, ইতিহাস না জেনেই বারবার বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন মন্ত্রী।

এর আগেও ভুয়ো ঐতিহাসিক দাবির কারণে আলোচনায় এসেছেন ইন্দ্র সিংহ। এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “ভারত আবিষ্কার করেছিলেন চন্দন নামের এক বণিক, ভাস্কো ডা গামা নন।” উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব পেয়ে সরকারি-বেসরকারি কলেজে আরএসএস-ঘনিষ্ঠ লেখকদের বই বাধ্যতামূলক করার নির্দেশও দিয়েছিলেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’ বললেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী, দেশজুড়ে শোরগোল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, রবিবার