পুবের কলম ওয়েবডেস্কঃ আফগান তারকা রশিদ খান নাকি বলেছিলেন, দেশের হয়ে বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না। এতদিন পর রশিদ জানালেন, এই খবরটি ভিত্তিহীন। এবারের বিশ্বকাপে প্রথমে রশিদ খানকেই অধিনায়ক করে নিজেদের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার ২০ মিনিটের মধ্যেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দেন ২৩ বছর বয়সী এ লেগস্পিনার। জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেও আফগানদের হয়ে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী রশিদ খান।
আরও পড়ুন:
মূলত তিন বছরে টানা তিনটি বিশ্বকাপকে সামনে রেখেই রশিদ বলেছিলেন, 'আপাতত বিয়ের কোনো ভাবনা নেই। আমার মনোযোগের পুরোটা জুড়েই আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে ভালো করা।' পরবর্তী সময়ে খবরের শিরোনাম বদলে হল, ‘বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না রশিদ খান'। তবে এদিন এক সাক্ষাৎকারে সেই খবরের বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রশিদ। তিনি বলেছেন, ‘আসলে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম খবরটি দেখে। আমি কখনও এমন কিছু বলিনি যে, বিশ্বকাপ জিতেই বিয়ে করবো।’