উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় :রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার নামে বাজারে বিক্রি হওয়া জলের বোতল খুলে তার ভিতরের জল ফেলে দিয়ে স্থানীয় জল ভরে ফের বাজারজাত করার অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে জয়নগরে বেআইনি ভাবে জল বোতলজাত করার কারখানার হদিশ পেল পুলিশ ও ডিআইবি। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা-সহ আশপাশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রায়ত্ত একটি সংস্থার একাধিক জলের বোতলে অন্য জল ভরে তা পুনরায় বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার নজরে আসার পর তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিআইবি ও স্থানীয় পুলিশ।
তদন্তে নেমে পুলিশ গোপন সূত্রে খবর পায়, জয়নগর থানার রামচন্দ্রপুর এলাকায় বেআইনি ভাবে জল বোতল জাত করে বাজারে সরবরাহ করা হচ্ছে।সেই খবরের ভিত্তিতে বুধবার রাতে জয়নগর থানার পুলিশ ও ডিআইবির আধিকারিকরা যৌথভাবে রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালান। অভিযানে একটি বেআইনি জল তৈরির ও বোতলজাত করার কারখানার সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে দাবি।পুলিশের অভিযোগ, সরকারি অনুমোদন ছাড়াই ওই কারখানা চালানো হচ্ছিল। পাশাপাশি একটি সংস্থার বোতল ও পরিচিতি ব্যবহার করে জল বাজারজাত করার অভিযোগও ওঠে।খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি লঙ্ঘন এবং কপিরাইট-সহ একাধিক অভিযোগে রামচন্দ্রপুরের বাসিন্দা হামিদুল গাজিকে গ্রেফতার করে পুলিশ।বুধবার রাতে অভিযানের পর হামিদুলকে জয়নগর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। বৃহস্পতিবার তাঁকে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, ওই জল কোথায় কোথায় সরবরাহ করা হত এবং কতদিন ধরে এই কারবার চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।রাষ্ট্রায়ত্ত সংস্থার জলের বোতলে দেশীয় জল ভরার অভিযোগে জয়নগরে বেআইনি জলের কারখানায় অভিযান, গ্রেফতার এক
আসলাম হোসেন
প্রকাশিত:
১ অক্টোবর ২০২৬, ১৮:২৪
আরও খবর
এবার সিবিআই তদন্তের দাবি তুললেন আনিস কাণ্ডে ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী
হাওড়ায় প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী অগ্নিকান্ড
রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু
শিঙাড়া নিয়ে ঝামেলার জেরে আত্মহত্যা মধ্যপ্রদেশে
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
"অসভ্য রাজনীতি করছে বিজেপি" তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ গৌতম দেবের
"অসভ্য রাজনীতি করছে বিজেপি" তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ গৌতম দেবের
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, আতঙ্কে অভিভাবক থেকে পড়ুয়ারা
টিটাগড়ে ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, আতঙ্কে অভিভাবক থেকে পড়ুয়ারা
সর্বাধিক পাঠিত
১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন কড়া আইন: দুই বছর পর আবেদন করতে লাগবে বিচারকের অনুমতি
বিমানসেবিকার স্বপ্ন ছেড়ে ১৬ টনের ট্রাকের চালক নেহা
এবার চীনের দ্বারস্থ সৌদি আরব, হুতিদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে ইরানের প্রতি আহ্বান বেইজিং এর
নিয়োগ দুর্নীতিতে সিট ভাঙার আর্জি শোনাল না হাই কোর্ট, সিবিআইকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ
বন্দে মাতরম নিয়ে কর্ণাটকের অবস্থান: জাতীয় সঙ্গীতের মতো বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানাল রাজ্য
বন্দে মাতরম নিয়ে কর্ণাটকের অবস্থান: জাতীয় সঙ্গীতের মতো বাধ্যতামূলক নয়, হাইকোর্টে জানাল রাজ্য
জ্ঞানেশ-কন্যার মামলা নিয়ম ভেঙে নির্দিষ্ট বেঞ্চে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের
জ্ঞানেশ-কন্যার মামলা নিয়ম ভেঙে নির্দিষ্ট বেঞ্চে! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের
ইউপিআই লেনদেনে এমডিআর, লভ্যাংশ বণ্টন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, খারিজ স্থগিতাদেশের আর্জি
ইউপিআই লেনদেনে এমডিআর, লভ্যাংশ বণ্টন নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, খারিজ স্থগিতাদেশের আর্জি
২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতার সভা, সময়-জমায়েতে হাইকোর্টের কড়া শর্ত
২৬ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতার সভা, সময়-জমায়েতে হাইকোর্টের কড়া শর্ত
রোনাল্ডোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়: এমবাপ্পে