পুবের কলম ওয়েব ডেস্ক: যুক্তরাষ্ট্রে খুনের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হওয়ার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোকে। শুক্রবার রাজধানী হাভানায় কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটির সম্প্রচারও করা হয়।
গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত ৯৫ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করে। এরপর থেকে তিনি জনসমক্ষে দেখা দেননি।
আরও পড়ুন:
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ১৯৯৬ সালে কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত একটি বেসামরিক উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত হন। প্রায় তিন দশক পর সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এই মামলাকে ঘিরে ওয়াশিংটন ও হাভানার মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে।
কিউবা সরকার অভিযোগটি প্রত্যাখ্যান করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।আরও পড়ুন:
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি রাউল কাস্ত্রোকে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন অভিযানে নিহত ৩২ কিউবান সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৫৯ সালের কিউবান বিপ্লবের অন্যতম নেতা রাউল কাস্ত্রো দীর্ঘদিন দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।